মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সং'ঘ'র্ষে' নি'হ'ত ১, আ'হ'ত বেশ কয়েকজন

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সং’ঘ’র্ষে’ নি’হ’ত ১, আ’হ’ত বেশ কয়েকজন

জাতীয় দেশ জুড়ে

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সেলিম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় রহিম মোল্লা ও আওলাদ মোল্লা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ মোল্লা ও প্রতিপক্ষ রহিম মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে সম্প্রতি দুই পক্ষের বিরোধ আরও বেড়েছে।

স্থানীয় সূত্র জানায়, এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোরে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় বক্তব্য জানতে আওলাদ মোল্লা ও রহিম মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত সপ্তাহেও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল।