সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে পর্যটকের মৃ'ত্যু, আগে থেকেই ছিল অ্যালার্জি

সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে পর্যটকের মৃ’ত্যু, আগে থেকেই ছিল অ্যালার্জি

দেশ জুড়ে

সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর অ্যালার্জিজনিত শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মো. ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মাঝিপাড়া গ্রামের বাসিন্দা।

তার বন্ধুদের বরাতে জানা গেছে, ইব্রাহিমের আগে থেকেই অ্যালার্জির সমস্যা ছিল। শুক্রবার দুপুরে খাবারের সময় চিংড়ি খাওয়ার পর তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে প্রথমে সেন্টমার্টিনের একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় স্পিডবোটে করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।