শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু

আইন-আদালত

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবী প্রথমে এসআই আশরাফুল ইসলামকে জেরা করেন। এরপর সাক্ষ্য দেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।

বিচারক জাকির হোসেন জানান, ২৪ মার্চ ১৬৪ ধারায় আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুন তার কাছে জবানবন্দি দেন এবং ঘটনাবলি বর্ণনা করেন।

অপরদিকে, ট্রাইব্যুনাল-২-এ জুলাই আন্দোলনের প্রথম শহিদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দেন এসআই তরিকুল ইসলাম। তিনি বলেন, আবু সাঈদের মৃত্যু পুলিশের গুলিতে হয়েছে, তবে সুরতহাল প্রতিবেদনে এমন তথ্য না দিতে তৎকালীন সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান তাকে হুশিয়ারি দিয়েছিলেন।