শাবনূরের ‘রঙ্গনা’ চলচ্চিত্রের অর্ধেক শুটিং প্রকাশ, ইউটিউবে ২০ মিনিটের মহরত দৃশ্য মুক্তি

শাবনূরের ‘রঙ্গনা’ চলচ্চিত্রের অর্ধেক শুটিং প্রকাশ, ইউটিউবে ২০ মিনিটের মহরত দৃশ্য মুক্তি

বিনোদন

চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুখবর— শাবনূর অভিনীত ‘রঙ্গনা’ ছবির অর্ধেক শুটিং ইউটিউবে মুক্তি পেয়েছে। পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির বেশির ভাগ শুটিং সম্পন্ন হলেও, অভিনেত্রী অস্ট্রেলিয়া যাওয়ায় বাকি শুটিং অসম্পূর্ণ থাকে।

প্রথমেই বলা হয়েছিল, অস্ট্রেলিয়া থেকে ফিরে শুটিং শেষ করবেন শাবনূর। কিন্তু নানা কারণে তিনি এখনও দেশে ফিরতে পারেননি। তাই প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিজ সিদ্ধান্ত নেয়, শুটিং হওয়া অংশটুকুই ধারাবাহিকভাবে প্রদর্শন করা হবে। ইতিমধ্যেই ২০ মিনিটের একটি পর্ব ইউটিউবে প্রকাশিত হয়েছে।

চলচ্চিত্র পরিচালক আরাফাত হোসেন এবং প্রযোজক মৌসুমী মিথিলা জানান, “শাবনূর আপু দেশে ফিরলে আমরা নতুনভাবে ছবির বাকি অংশ শুরু করব। তখন গল্পে কিছু পরিবর্তন আসবে। ফলে এখন যেই দৃশ্যগুলো শুট করা হয়েছে, তা ভবিষ্যতে কাজে লাগানো যাবে না। তাছাড়া দীর্ঘ বিরতির কারণে গল্পের লুকও মিলবে না। তাই দর্শক বঞ্চিত হোক না, শুট করা অংশটুকুই প্রকাশ করা হলো।”

চলচ্চিত্রের এই উদ্যোগ দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। শাবনূরের ভক্তরা এখন ইউটিউবে মুক্তি পাওয়া মহরত পর্বটি দেখার জন্য উচ্ছ্বসিত।