ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৫০ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে আটজন মার্কিন সেনা নিহত হয়েছেন।
এর আগে পেন্টাগন জানিয়েছিল, শুধুমাত্র আটজন সেনার আঘাত গুরুতর। তবে রয়টার্সের প্রতিবেদনের পর পেন্টাগন জানায়, আহত সেনার সংখ্যা প্রায় ১৪০। আহতদের মধ্যে অধিকাংশেরই আঘাত গুরুতর নয়।
পেন্টাগনের মুখপাত্র সিয়ান পারনেল জানান, ১০৮ জন সেনা ইতোমধ্যেই ডিউটিতে ফিরে গেছেন। গুরুতর আহত আটজনকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।
