ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে ফল খাওয়ার সঠিক সময় ও পদ্ধতি

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে ফল খাওয়ার সঠিক সময় ও পদ্ধতি

স্বাস্থ

ডায়াবেটিস রোগীদের ফল খাওয়া নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে। চিকিৎসকদের মতে, সঠিক ফল ও পরিমিত পরিমাণে খেলে ফল রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে, ক্ষতি করে না। ডায়াবেটিক রোগীরা শসা, পেয়ারা, নাশপাতি, আপেল, কিউই, ব্লুবেরি, স্ট্রবেরি, কমলালেবু, কুল, জাম ও জামরুল খেতে পারেন। এসব ফল শরীরের জন্য উপকারী এবং শর্করা নিয়ন্ত্রণে সহায়ক।

ফল খাওয়ার সময়ের বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। সকালে নাশতার অন্তত দুই ঘণ্টা পর ফল খাওয়া ভালো। যেমন সকাল ৯টায় নাশতা করলে বেলা ১১টার দিকে ফল খাওয়া যেতে পারে। এরপর নির্দিষ্ট সময়ে দুপুরের খাবার গ্রহণ করা উচিত।

প্রতিদিন প্রায় ২০০ গ্রাম ফল খাওয়া নিরাপদ। এক ধরনের ফলের পরিবর্তে বিভিন্ন ফল মিশিয়ে খাওয়া বেশি উপকারী। এছাড়া ফলের রস না খেয়ে গোটা ফল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা, কারণ এতে শরীরে প্রয়োজনীয় আঁশ পৌঁছে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে।