রামিসা হত্যা মামলায় চার্জশিট হতে পারে আজ, শেষ পর্যায়ে তদন্ত

রামিসা হত্যা মামলায় চার্জশিট হতে পারে আজ, শেষ পর্যায়ে তদন্ত

জাতীয়

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ আদালতে চার্জশিট দাখিল করা হতে পারে। ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পাওয়ার পর মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানা গেছে।

এর আগে, শনিবার (২৩ মে) ধর্ষণ ও হত্যার শিকার সাত বছর বয়সী শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার রাজধানীর মহাখালীতে আয়োজিত এক কর্মশালায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ঈদের আগেই চার্জশিট দাখিল করা সম্ভব হলে ঈদের পরপরই বিচারিক কার্যক্রম শুরু করা যাবে।

তিনি আরও বলেন, শুধু রামিসা হত্যা মামলাই নয়, দেশের অন্যান্য ধর্ষণ মামলাও সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে ২০ মে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।