টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃ'ত্যু

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃ’ত্যু

ঢাকা দেশ জুড়ে

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (প্রায় ২৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) ভোরে জয়দেবপুর-যমুনা সেতু রেলপথের মির্জাপুর স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন অতিক্রম করার পর স্টেশনের পশ্চিম পাশে ওই যুবক ট্রেনে কাটা পড়ে মারা যান। খবর পেয়ে সকাল ৯টার দিকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান ধারণা করেন, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটির ছাদ থেকে পড়ে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।

রেলওয়ে পুলিশের উপ-সহকারী পরিদর্শক এনামুল হক জানান, নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তার আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।