ইরানের সঙ্গে নির্ধারিত আলোচনা শুরুর আগে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছে মার্কিন প্রতিনিধিদল। রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আল-জাজিরা।
বৈঠকে অংশ নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
সূত্র জানায়, বুর্গেনস্টকেই একই দিনের বিকেলে ইরানি প্রতিনিধিদলের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের আগে পাকিস্তানি পক্ষের সঙ্গে এই বৈঠককে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
বৈঠকের সময় মার্কিন প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের করমর্দনের দৃশ্যও দেখা যায়।
ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
