হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট

হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট চলতি মাসের শেষেই হোয়াইট হাউসের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। ২৮ বছর বয়সী এই কর্মকর্তা দুই সন্তান ও পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। খবর বিবিসির।

ট্রাম্পের অন্যতম আস্থাভাজন হিসেবে পরিচিত ক্যারোলিন লেভিট ২০২৫ সালে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি হিসেবে রেকর্ড গড়েন।

গত মে মাসে দ্বিতীয় সন্তানের মা হন লেভিট। এরপরই পরিবারকে আরও বেশি সময় দেওয়ার বিষয়টি সামনে আসে।

লেভিটের প্রশংসায় ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ক্যারোলিন লেভিটের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লেভিটকে হোয়াইট হাউসের ইতিহাসের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প জানান, প্রেস সেক্রেটারির পদ ছাড়লেও লেভিট তার অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি রিপাবলিকান পার্টিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

উত্তরসূরি এখনো চূড়ান্ত হয়নি

ক্যারোলিন লেভিটের পদত্যাগের পর হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কে হবেন, তা এখনো জানানো হয়নি।

মাত্র ২৮ বছর বয়সে হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করে আলোচনায় আসা লেভিট পদ ছাড়ার পরও ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।