গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার ও মানসম্মত বিক্রয়োত্তর সেবা দিতে চট্টগ্রামে দেশের ষষ্ঠ সরাসরি সেবা কেন্দ্র উদ্বোধন করেছে হায়ার বাংলাদেশ। এটি চট্টগ্রামে প্রতিষ্ঠানটির প্রথম সরাসরি সেবা কেন্দ্র।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্যান জিং। তিনি ফিতা কেটে নতুন সেবা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় সেবা সক্ষমতা আরও শক্তিশালী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান তিনি।
নতুন এই চট্টগ্রাম সরাসরি সেবা কেন্দ্রের মাধ্যমে নগরী ও আশপাশের এলাকার গ্রাহকরা আরও দ্রুত ও সহজে সেবা পাবেন। এর ফলে গ্রাহকদের কাছাকাছি থেকে দক্ষ ও পেশাদার বিক্রয়োত্তর সেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
বর্তমানে হায়ার বাংলাদেশের সেবা নেটওয়ার্কে রয়েছে ৬টি সরাসরি সেবা কেন্দ্র, ১৭টি বিশেষায়িত সেবা কেন্দ্র এবং ৮০টির বেশি অনুমোদিত সেবা কেন্দ্র। এসব কেন্দ্রের মাধ্যমে দেশের ৬৪ জেলার গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছে।
এ ছাড়া গ্রাহকরা ১৬৬৭৮ নম্বরে কল করে দিনরাত ২৪ ঘণ্টা সেবা সহায়তা নিতে পারবেন। ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে সেবা নেটওয়ার্ক আরও সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে সেবার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে হায়ার বাংলাদেশের।
