জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। রোববার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর বক্তব্যে নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা গুরুত্ব […]

সম্পূর্ণ পড়ুন
চুয়াডাঙ্গায় ২ হাজার ৬৫০ ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আটক

চুয়াডাঙ্গায় ২ হাজার ৬৫০ ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আটক

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী পূর্বাশা পরিবহনে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়। আটক দেলোয়ার হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের […]

সম্পূর্ণ পড়ুন
প্রকাশ হলো নতুন পে স্কেলের গেজেট, তিন ধাপে বাড়বে সরকারি কর্মীদের বেতন

প্রকাশ হলো নতুন পে স্কেলের গেজেট, তিন ধাপে বাড়বে সরকারি কর্মীদের বেতন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেলের গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন বেতন কাঠামোয় গ্রেডভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে গেজেটটি প্রকাশ করা হয়। গেজেট অনুযায়ী, নতুন বেতন কাঠামো […]

সম্পূর্ণ পড়ুন
শিগগিরই গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী

শিগগিরই গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী

শিগগিরই দেশে গ্যাস সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, গ্যাসের চাহিদা পূরণে সরকার শুধু বিদেশের ওপর নির্ভরশীল থাকবে না, বরং দেশের অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তিতাস-২৮ নম্বর কূপের গ্যাস উৎপাদন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব […]

সম্পূর্ণ পড়ুন
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী

১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনার কথাও জানিয়েছেন তিনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। […]

সম্পূর্ণ পড়ুন
একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ রাতে

একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ রাতে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন ও মাইগ্রেশনের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় এ প্রক্রিয়া শেষ হয়। এখন শিক্ষার্থীদের অপেক্ষা চূড়ান্ত ফলাফলের জন্য। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা জানতে পারবে, তারা কোন কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানে চূড়ান্তভাবে ভর্তির সুযোগ […]

সম্পূর্ণ পড়ুন
তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, নিহত ৩

তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, নিহত ৩

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন সরফত আলী নামের এক ব্যক্তি। এতে তার তিন সন্তানের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় সরফত আলীকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা […]

সম্পূর্ণ পড়ুন
সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়লেও বাড়ছে উদ্বেগ

সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়লেও বাড়ছে উদ্বেগ

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক শ্রমবাজারে পরিণত হয়েছে সিঙ্গাপুর। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ৫৫ হাজার ৬১৪ জন বাংলাদেশি কর্মী গেছেন। তবে বিদেশি কর্মী গ্রহণে সিঙ্গাপুরের নিয়ন্ত্রণ আরও কঠোর করার পরিকল্পনায় দেশটির শ্রমবাজারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত বিদেশে যাওয়া মোট ৫ […]

সম্পূর্ণ পড়ুন
ঢাকায় পুলিশের অভিযানে ৫১৫ জন গ্রেপ্তার

ঢাকায় পুলিশের অভিযানে ৫১৫ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, পুলিশের বিভিন্ন বিভাগের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, […]

সম্পূর্ণ পড়ুন
পাকিস্তানে পুলিশ কম্পাউন্ডের মসজিদে হামলা, নিহত ৩১

পাকিস্তানে পুলিশ কম্পাউন্ডের মসজিদে হামলা, নিহত ৩১

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ কম্পাউন্ডের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। শনিবার এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। শুক্রবার খাইবার পাখতুনখোয়ার কোহাট শহরে জুমার নামাজের সময় এ হামলা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী পুলিশ স্থাপনায় আঘাত করে। হামলার সময় […]

সম্পূর্ণ পড়ুন