খারকিভে রাশিয়ার হামলায় নিহত ১৫

ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট বছর বয়সি এক শিশুও রয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে মঙ্গলবার রুশ বাহিনীর গোলাবর্ষণে এ প্রাণহানির ঘটনা ঘটে। বুধবার খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ এই তথ্য জানিয়েছেন। খবর এএফপির। উত্তর-পূর্ব ইউক্রেনে অবস্থিত খারকিভ অঞ্চলটি রাশিয়ার সীমান্তবর্তী এলাকা। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রুশ সামরিক […]

সম্পূর্ণ পড়ুন

ফল বাতিল করতে নির্বাচন কর্মকর্তাদের মৃত্যুর হুমকি দিয়েছিলেন ট্রাম্পের সমর্থকরা

যুক্তরাষ্ট্র কংগ্রেসের শুনানিতে বলা হয়েছে যে ২০২০ সালের নির্বাচনের ফল বাতিল করে দিতে রাজি হননি বলে নির্বাচন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। অ্যারিজোনা স্টেট হাউজের স্পিকার রুস্টি বাওয়ার শুনানিতে অংশ নিয়ে বলেছেন তাদের হয়রানি করা এখনো অব্যাহত আছে। জর্জিয়ার একজন ভোট গণনাকারী বলেছেন, তিনি ঘর থেকে বের হতেই ভয় পেতেন […]

সম্পূর্ণ পড়ুন

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো আবারও করোনায় আক্রান্ত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার এক টুইটবার্তায় এ খবর তিনি নিজেই জানিয়েছেন। টুইটে ট্রুডো লিখেছেন, আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমি সরকারের স্বাস্থ্যসংক্রান্ত বিধিনিষেধগুলো মেনে চলব এবং আইসোলেশনে থাকব। খবর রয়টার্সের। ট্রুডো আরও জানান, তার করোনার টিকা নেওয়া আছে। এ কারণে ভালো বোধ করছেন। তাই যদি কেউ টিকা না […]

সম্পূর্ণ পড়ুন

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র ক্রয় কিছুটা কঠোর করার ব্যাপারে একমত সিনেট

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা, বিশেষ করে কিশোরদের আক্রমণে স্কুলে বহু শিশু হতাহতের দুটি ঘটনার পর অবশেষে অস্ত্র নিয়ন্ত্রণে সম্ভাব্য একটি আইন প্রণয়নে একমত হয়েছে সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের নিয়ে গঠিত একটি আন্তঃদলীয় গ্রুপ। এতে ২১ বছর বয়সের নিচে কেউ আগ্নেয়াস্ত্র ক্রয় করতে গেলে তার অতীত জীবন খতিয়ে দেখার ব্যবস্থা চালু করা […]

সম্পূর্ণ পড়ুন

সিরিয়ার বিমানবন্দরে ইসরাইলি হামলার তীব্র নিন্দা রাশিয়ার

সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ার ভূমিতে অব্যাহত বোমাবর্ষণ সব আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়। খবর ইরান প্রেসের। শুক্রবার ভোরে অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ অঞ্চল লক্ষ্য করে ইসরাইল কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। […]

সম্পূর্ণ পড়ুন

ড্রোন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বানাচ্ছে তুরস্ক

বিশ্বে সর্বাধুনিক ড্রোন নির্মাণের পর এবার ড্রোন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির দিকে ঝুঁকছে তুরস্ক। দেশটির সমরাস্ত্র তৈরি ও গবেষণা প্রতিষ্ঠান (সাগে) এ প্রকল্প নিয়ে এখন কাজ করছে। খবর ডেইলি সাবাহর। যুদ্ধক্ষেত্রে আকাশ থেকে আকাশে ক্ষেপণযোগ্য এসব ক্ষেপণাস্ত্র তৈরিতে তুরস্কের রাষ্ট্রীয় সমরাস্ত্র তৈরি প্রতিষ্ঠান দেশটির কোকায়লি প্রদেশের জেবজি জেলায় এক প্রদর্শনীর আয়োজন করে। এতে প্রকল্পের মহাপরিচালক […]

সম্পূর্ণ পড়ুন

মার্কিন অর্থ ও জ্বালানিমন্ত্রীসহ ৬১ কর্মকর্তার বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

অর্থ ও জ্বালানিমন্ত্রীসহ নতুন করে আরও ৬১ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। দেশটির অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এবং জ্বালানিমন্ত্রী জেনিফার গ্রানহোম ছাড়াও প্রথম সারির মার্কিন প্রতিরক্ষা এবং গণমাধ্যম কর্মকর্তাদের টার্গেট করে নতুন এ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মস্কো। খবর রয়টার্স ও রিপাবলিক ওর্য়াল্ডের। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার নতুন এই নিষেধাজ্ঞার ঘোষণা আসে। এক বিবৃতিতে […]

সম্পূর্ণ পড়ুন

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বসতবাড়ির ওপর আছড়ে পড়েছে বিমান। তবে জীবিত আছেন বিমানের পাইলট! বিমানে পাইলাট ছাড়া আর কেহ ছিল না। মঙ্গলবার এই বিরল ঘটনা দেখলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। খবর এপির। দেশটির বিমান পরিবহণ কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ হেমেট শহরে বিধ্বস্ত হয় উড়োযানটি। পাইলট নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বিমানটি আছড়ে পড়ে একটি বাড়ির ওপর। […]

সম্পূর্ণ পড়ুন

প্রতিদিন মরছে ১০০ ইউক্রেনীয় সেনা, আহত হচ্ছে ৫০০!

যুদ্ধক্ষেত্রে প্রতিদিন ৬০ থেকে ১০০ ইউক্রেনীয় সৈন্য নিহত ও ৫০০ জন করে আহত হচ্ছেন। ভয়াবহ এই তথ্য দিয়েছেন খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক সাক্ষাৎকারে তিনি মার্কিন মিডিয়া নিউজ ম্যাক্সকে এ তথ্য জানান। তিনি বলেন, অবস্থা আগের চেয়ে ভয়াবহ খারাপ। টিআরটি ওয়ার্ল্ড তিনি জানান, তীব্র কামান এবং বিমান থেকে বোমাবর্ষণসহ দীর্ঘ অবরোধের পর রাশিয়ান বাহিনী […]

সম্পূর্ণ পড়ুন

যুক্তরাষ্ট্রে এবার হাসপাতালে বন্দুকধারীর হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় একটি হাসপাতালের ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ জানিয়েছে। খবর সিএনএনের। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীও নিহত হয়েছে। তিনি সম্ভবত আত্মঘাতী হয়েছেন। তবে হামলাকারী বা হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, ওকলাহোমার তুলসার হাসপাতাল ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হওয়া ছাড়াও […]

সম্পূর্ণ পড়ুন