ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে মিলছে ২০ লাখ

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে মিলছে ২০ লাখ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও নতুন নিষেধাজ্ঞার চাপের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের মান রেকর্ড সর্বনিম্নে নেমেছে। রোববার (২৩ আগস্ট) প্রতি মার্কিন ডলার ২০ লাখ রিয়ালে লেনদেন হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার এক দিন আগে রিয়ালের এই বড় ধরনের দরপতন হলো। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন নিষেধাজ্ঞাকে […]

সম্পূর্ণ পড়ুন
হরমুজ বন্ধ থাকার পরও তেলের দাম সহনীয় কীভাবে?

হরমুজ বন্ধ থাকার পরও তেলের দাম সহনীয় কীভাবে?

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন হওয়ায় যুদ্ধের সময় এটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্র হয়ে উঠেছে। কিন্তু দীর্ঘদিন ধরে প্রণালিটি কার্যত অচল থাকার পরও বিশ্ববাজারে তেলের দাম প্রত্যাশিত মাত্রায় বাড়েনি। এর পেছনে বড় ভূমিকা রাখছে তেল পরিবহনের বিকল্প রুট ও বিশেষ কৌশল। ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের পর হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক […]

সম্পূর্ণ পড়ুন
বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবিতে ২৪ জন নিখোঁজ, আছেন ১ বাংলাদেশি

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবিতে ২৪ জন নিখোঁজ, আছেন ১ বাংলাদেশি

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে সিঙ্গাপুরগামী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। শনিবার (২২ আগস্ট) পানামার পতাকাবাহী এমভি ওশান-উইনার নামের জাহাজটি ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়। জাহাজটিতে ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। রোববার সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার […]

সম্পূর্ণ পড়ুন
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে প্রস্তুত ইরান

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে প্রস্তুত ইরান

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। শুক্রবার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে পাঠানো এক বার্তায় এ কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। অভিনন্দনবার্তায় মাসউদ পেজেশকিয়ান বলেন, গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অঙ্গীকার, দূরদর্শিতা ও সাফল্যের […]

সম্পূর্ণ পড়ুন
যুদ্ধের মধ্যে ইরানের অস্ত্র উৎপাদন দ্বিগুণ, কিছু সরঞ্জামে বেড়েছে তিন গুণ

যুদ্ধের মধ্যে ইরানের অস্ত্র উৎপাদন দ্বিগুণ, কিছু সরঞ্জামে বেড়েছে তিন গুণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুদ্ধে সামরিক সরঞ্জাম দ্রুত প্রতিস্থাপনের সক্ষমতা বাড়িয়েছে ইরান। দেশটির দাবি, যুদ্ধের প্রয়োজন মেটাতে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ হয়েছে। ইরানের ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক জানান, দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও আগের বছরগুলোতে গড়ে তোলা কৌশলগত মজুতের সহায়তায় যুদ্ধের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত […]

সম্পূর্ণ পড়ুন
ইংল্যান্ডে পুলিশের গাড়ি ও যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে নিহত একাধিক

ইংল্যান্ডে পুলিশের গাড়ি ও যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে নিহত একাধিক

ইংল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের মিডলসবোরোর কাছে পুলিশের একটি গাড়ি ও একটি যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে ক্লিভল্যান্ড পুলিশ। পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার ভোর ৩টা ৩৯ মিনিটের দিকে মিডলসবোরোর পূর্বে সাউথ ব্যাংক এলাকার কাছে একটি প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক জরুরি সেবাকর্মী ও উদ্ধারকারী যান পাঠানো […]

সম্পূর্ণ পড়ুন
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিতের নীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। শুক্রবার দেওয়া রায়ে ম্যানহাটনের মার্কিন জেলা আদালতের বিচারক জেনেট ভার্গাস বলেছেন, এ নীতি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছে। বিচারক ভার্গাসের মতে, পররাষ্ট্র দপ্তর জানুয়ারিতে যে নীতি ঘোষণা করেছিল, তা ‘স্পষ্টতই বেআইনি’ এবং […]

সম্পূর্ণ পড়ুন
ফ্লোরেসে ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ৭৩

ফ্লোরেসে ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ৭৩

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় ভোরে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। চলতি সপ্তাহে ফ্লোরেস অঞ্চলে এটি একই মাত্রার দ্বিতীয় ভূমিকম্প। এর আগে সোমবারও ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক দিন […]

সম্পূর্ণ পড়ুন
ইরানে ড্রোন-ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম পাঠাচ্ছে রাশিয়া: প্রতিবেদন

ইরানে ড্রোন-ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম পাঠাচ্ছে রাশিয়া: প্রতিবেদন

ইরানকে ড্রোন, ক্ষেপণাস্ত্র তৈরির যন্ত্রাংশ ও বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী পাঠিয়েছে রাশিয়া—এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি। গোয়েন্দা নথি ও পশ্চিমা কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এসব সামরিক সরঞ্জামের বড় চালান নিয়ে দুই ডজনের বেশি রুশ জাহাজ কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে ইরানের কৌশলগত আমিরাবাদ বন্দরে পৌঁছেছে। প্রতিবেদন অনুযায়ী, চালানগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির বিভিন্ন উপাদানের […]

সম্পূর্ণ পড়ুন
কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি

কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় মোট ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ অবস্থায় আরও ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় ভোররাতে ফ্রি স্কুল স্ট্রিটের ‘শিখাইল’ নামের একটি আবাসিক হোটেলের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে […]

সম্পূর্ণ পড়ুন