জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৩টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তিনি ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহদী আমিন নিউইয়র্কের ম্যানহাটনে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন এবং এতে বাংলাদেশের মানুষের […]

সম্পূর্ণ পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষার্থীদের নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কার্যকর উদ্যোগ […]

সম্পূর্ণ পড়ুন
সরকার ও বিরোধী দলের মধ্যে ন্যূনতম ঐক্য প্রয়োজন: রিজভী

সরকার ও বিরোধী দলের মধ্যে ন্যূনতম ঐক্য প্রয়োজন: রিজভী

দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে ন্যূনতম ঐক্য ও পারস্পরিক যোগাযোগ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় তিনি বলেন, বিভিন্ন বিষয়ে সমালোচনা ও মতপার্থক্য থাকলেও সরকার ও বিরোধী দলের মধ্যে যোগাযোগের জায়গা থাকা জরুরি। ঐক্য না থাকলে রাষ্ট্র ও দেশের মানুষ […]

সম্পূর্ণ পড়ুন
কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন হোক কিংবা স্বাভাবিক শিশু—কোনো শিশুকেই শিক্ষার বাইরে রাখা হবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে ‘লিডো বাংলাদেশ’ আয়োজিত ‘ইয়াং জার্নালিস্ট চেঞ্জমেকার্স: ভয়েস ফর […]

সম্পূর্ণ পড়ুন
ঢাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

ঢাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

রাজধানী ঢাকা ও আশপাশের দ্রুত বর্ধনশীল শিল্প ও নগর এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও শক্তিশালী করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) এডিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ অবকাঠামো […]

সম্পূর্ণ পড়ুন
মালয়েশিয়ার মিহাজে প্রায় ৪ হাজার হালাল পণ্য নিয়ে প্রাণ

মালয়েশিয়ার মিহাজে প্রায় ৪ হাজার হালাল পণ্য নিয়ে প্রাণ

বিশ্বের অন্যতম বৃহৎ হালাল পণ্য প্রদর্শনী মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাজ) ২০২৬ শুরু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে (মিটেক) প্রদর্শনীর ২২তম আসরের উদ্বোধন হয়। চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। এবারের আয়োজনে বাংলাদেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ প্রায় ৪ হাজার হালাল পণ্য নিয়ে অংশ নিয়েছে। প্রাণের […]

সম্পূর্ণ পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়ল লঞ্চের ভাড়া

জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়ল লঞ্চের ভাড়া

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে। এতে যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বেড়ে ৩৫ টাকা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে। বুধবার সচিবালয়ে বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। নতুন […]

সম্পূর্ণ পড়ুন
আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন, শেষ হবে ৬ জুনের মধ্যে

আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন, শেষ হবে ৬ জুনের মধ্যে

চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আগামী বছরের শুরু থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হতে পারে। তবে ভোটের নির্দিষ্ট তারিখ ও তফসিল নির্ধারণ করবে নির্বাচন কমিশন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। তিনি […]

সম্পূর্ণ পড়ুন
ফিফার সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন পর্যালোচনার প্রস্তাব ইনফান্তিনোর

ফিফার সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন পর্যালোচনার প্রস্তাব ইনফান্তিনোর

বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব ঘিরে সমালোচনার মধ্যে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ও পরিচালন কাঠামো পর্যালোচনায় একটি স্বাধীন বাহ্যিক পর্যালোচনা করার প্রস্তাব দিয়েছেন তিনি। ফিফার কাউন্সিল ও ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের সভাপতিদের কাছে পাঠানো এক চিঠিতে ইনফান্তিনো স্বীকার করেছেন, বাতিল হয়ে যাওয়া […]

সম্পূর্ণ পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া কাঁচাবাজার, বিপাকে ক্রেতারা

জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া কাঁচাবাজার, বিপাকে ক্রেতারা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর নিত্যপ্রয়োজনীয় কাঁচাবাজারে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ঢাকার পাইকারি ও খুচরা বাজারে সবজি, মাছ, ব্রয়লার মুরগিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় পণ্য পরিবহনে ট্রাক ও পিকআপের ভাড়া বেড়েছে। ফলে আগের তুলনায় বেশি দামে পণ্য কিনে রাজধানীর বাজারে আনতে হচ্ছে। […]

সম্পূর্ণ পড়ুন