Post page

স্বাস্থ্যখাতে সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসতে রাষ্ট্রপতির আহ্বান

স্বাস্থ্যখাতে সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসতে রাষ্ট্রপতির আহ্বান

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য চিকিৎসক নেতাদের সুনির্দিষ্ট ও সুস্পষ্ট পরিকল্পনা এবং প্রস্তাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২০ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। […]

সম্পূর্ণ পড়ুন
হামে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৮৩

হামে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৮৩

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৩ জন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে পাঁচজনের […]

সম্পূর্ণ পড়ুন
হজের প্রাক্-নিবন্ধনের টাকা জমায় শুক্র-শনিবার ব্যাংক খোলা

হজের প্রাক্-নিবন্ধনের টাকা জমায় শুক্র-শনিবার ব্যাংক খোলা

২০২৭ সালের হজের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে হজের নিবন্ধন ও প্রাক্-নিবন্ধনের অর্থ জমা নেওয়ার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটির দিন হলেও হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের নির্ধারিত শাখাগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। ফলে হজযাত্রীরা নির্ধারিত […]

সম্পূর্ণ পড়ুন
নেত্রকোনায় মাদরাসা শিক্ষককে বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নেত্রকোনায় মাদরাসা শিক্ষককে বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নেত্রকোনার এন আকন্দ কামিল মাদরাসার প্রভাষক মো. এহসানুল হকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীরা অংশ নেন। তারা অভিযোগ করেন, শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পরও বিষয়টি নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগে গত […]

সম্পূর্ণ পড়ুন
জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৩টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তিনি ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহদী আমিন নিউইয়র্কের ম্যানহাটনে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন এবং এতে বাংলাদেশের মানুষের […]

সম্পূর্ণ পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষার্থীদের নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কার্যকর উদ্যোগ […]

সম্পূর্ণ পড়ুন
সরকার ও বিরোধী দলের মধ্যে ন্যূনতম ঐক্য প্রয়োজন: রিজভী

সরকার ও বিরোধী দলের মধ্যে ন্যূনতম ঐক্য প্রয়োজন: রিজভী

দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে ন্যূনতম ঐক্য ও পারস্পরিক যোগাযোগ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় তিনি বলেন, বিভিন্ন বিষয়ে সমালোচনা ও মতপার্থক্য থাকলেও সরকার ও বিরোধী দলের মধ্যে যোগাযোগের জায়গা থাকা জরুরি। ঐক্য না থাকলে রাষ্ট্র ও দেশের মানুষ […]

সম্পূর্ণ পড়ুন
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, সৌর প্যানেলে আগুন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, সৌর প্যানেলে আগুন

দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএর বরাতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। প্রতিবেদন অনুযায়ী, মায়ফাদুন ও জাওতার আল-শারকিয়াহর মধ্যবর্তী এলাকা এবং ওয়াদি আল-সালুকিতে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করেছে। বারাচিত ও বেইত ইয়াহুন এলাকাতেও ভারী অস্ত্র দিয়ে হামলার খবর পাওয়া গেছে। এ ছাড়া […]

সম্পূর্ণ পড়ুন
কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন হোক কিংবা স্বাভাবিক শিশু—কোনো শিশুকেই শিক্ষার বাইরে রাখা হবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে ‘লিডো বাংলাদেশ’ আয়োজিত ‘ইয়াং জার্নালিস্ট চেঞ্জমেকার্স: ভয়েস ফর […]

সম্পূর্ণ পড়ুন
আবারও প্যারিসের রানওয়েতে ঐশ্বরিয়া রাই

আবারও প্যারিসের রানওয়েতে ঐশ্বরিয়া রাই

আবারও প্যারিসের আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে হাঁটতে দেখা যাবে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে। আগামী ২৮ সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে ল’রিয়াল প্যারিসের নবম ‘লে দেফিলে ল’রিয়াল প্যারিস’। এবারের আয়োজনের অংশ হিসেবে রানওয়েতে থাকবেন ঐশ্বরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের তারকারা। আইফেল টাওয়ারের পাদদেশে প্লাস জফ্রে-তে বসবে এবারের আয়োজন। ‘এক্সপ্রেস ইয়োর ওয়ার্থ’ বা নিজের মূল্য ও আত্মবিশ্বাস প্রকাশের […]

সম্পূর্ণ পড়ুন