Post page

ঢাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

ঢাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

রাজধানী ঢাকা ও আশপাশের দ্রুত বর্ধনশীল শিল্প ও নগর এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও শক্তিশালী করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) এডিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ অবকাঠামো […]

সম্পূর্ণ পড়ুন
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানের বাগদাদ-মাসকাট ফ্লাইট বন্ধ

মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানের বাগদাদ-মাসকাট ফ্লাইট বন্ধ

মার্কিন নিষেধাজ্ঞার নতুন চাপের মধ্যে ইরান থেকে ইরাক ও ওমানের উদ্দেশে কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে গেছে। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে বাগদাদ ও মাসকাট বিমানবন্দর ইরানি উড়োজাহাজ গ্রহণ করবে না। ইরানি কর্তৃপক্ষের মুখপাত্র মজিদ আখাওয়ান জানান, বাগদাদগামী ফ্লাইটগুলো ইরাকের নাজাফ বিমানবন্দরে পরিচালনার বিষয়ে আলোচনা চলছে। অন্যদিকে, ওমানের সঙ্গে ফ্লাইট […]

সম্পূর্ণ পড়ুন
মালয়েশিয়ার মিহাজে প্রায় ৪ হাজার হালাল পণ্য নিয়ে প্রাণ

মালয়েশিয়ার মিহাজে প্রায় ৪ হাজার হালাল পণ্য নিয়ে প্রাণ

বিশ্বের অন্যতম বৃহৎ হালাল পণ্য প্রদর্শনী মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাজ) ২০২৬ শুরু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে (মিটেক) প্রদর্শনীর ২২তম আসরের উদ্বোধন হয়। চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। এবারের আয়োজনে বাংলাদেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ প্রায় ৪ হাজার হালাল পণ্য নিয়ে অংশ নিয়েছে। প্রাণের […]

সম্পূর্ণ পড়ুন
গাজায় চলন্ত গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ২

গাজায় চলন্ত গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ২

দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমাঞ্চলীয় আল-মাওয়াসি এলাকায় একটি চলন্ত গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় ও চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, আল-মাওয়াসি এলাকায় চলন্ত একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে গাড়িতে থাকা দুই ফিলিস্তিনি নিহত হন। হামলার ঘটনায় আরও কেউ আহত […]

সম্পূর্ণ পড়ুন
স্কালোনির সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তির প্রস্তাব আর্জেন্টিনার

স্কালোনির সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তির প্রস্তাব আর্জেন্টিনার

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে লিওনেল স্কালোনির চুক্তি নবায়নের আলোচনা এগিয়েছে। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত তাঁর বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে। নতুন চুক্তি হলে প্রাথমিকভাবে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। এরপর চুক্তি আরও দুই বছর বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নেওয়ার সুযোগ রাখা হতে পারে। সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও স্কালোনির মধ্যে এ […]

সম্পূর্ণ পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়ল লঞ্চের ভাড়া

জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়ল লঞ্চের ভাড়া

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে। এতে যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বেড়ে ৩৫ টাকা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে। বুধবার সচিবালয়ে বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। নতুন […]

সম্পূর্ণ পড়ুন
আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন, শেষ হবে ৬ জুনের মধ্যে

আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন, শেষ হবে ৬ জুনের মধ্যে

চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আগামী বছরের শুরু থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হতে পারে। তবে ভোটের নির্দিষ্ট তারিখ ও তফসিল নির্ধারণ করবে নির্বাচন কমিশন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। তিনি […]

সম্পূর্ণ পড়ুন
স্মার্ট চশমা ও এআই ডিভাইসে বাড়ছে গোপনীয়তার শঙ্কা

স্মার্ট চশমা ও এআই ডিভাইসে বাড়ছে গোপনীয়তার শঙ্কা

স্মার্টফোনের পর প্রযুক্তি দুনিয়ায় নতুন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ডিভাইসের ব্যবহার বাড়ছে। স্মার্ট চশমা, এআই পিন, পেনডেন্ট ও ছোট রেকর্ডারের মতো এসব যন্ত্র ব্যবহারকারীর চারপাশের পরিস্থিতি বুঝে বিভিন্ন কাজে সহায়তা করতে পারে। তবে ডিভাইসগুলো যত বেশি তথ্য সংগ্রহ করছে, ততই বাড়ছে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ। বিশেষ করে ক্যামেরা ও মাইক্রোফোনযুক্ত স্মার্ট চশমা নিয়ে প্রশ্ন উঠছে বেশি। […]

সম্পূর্ণ পড়ুন
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তিনি এ তথ্য জানান। অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ফল প্রস্তুতের কাজ চলমান রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম […]

সম্পূর্ণ পড়ুন
সিদ্ধার্থ-কিয়ারার দ্বিতীয় সন্তান নিয়ে জল্পনা, যা বললেন সালমান

সিদ্ধার্থ-কিয়ারার দ্বিতীয় সন্তান নিয়ে জল্পনা, যা বললেন সালমান

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ঘরে কি আসছে দ্বিতীয় সন্তান? সালমান খানের একটি মন্তব্যকে ঘিরে এমন জল্পনা তৈরি হয়েছে। তবে দ্বিতীয় সন্তান আসার বিষয়ে সিদ্ধার্থ বা কিয়ারার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ওয়ার’ অনুষ্ঠানে নতুন সিনেমা ‘দ্য ভাভান : ফোর্স অব দ্য ফরেস্ট’-এর প্রচারে হাজির […]

সম্পূর্ণ পড়ুন