দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল

টানা চার দফা কমানোর পর এবার দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। শনিবার (১৩ জুন) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম একই […]

সম্পূর্ণ পড়ুন
তারেক রহমানের সরকারের প্রথম বাজেট ঘোষণা চলছে

তারেক রহমানের সরকারের প্রথম বাজেট ঘোষণা চলছে

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিকেল ৩টায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য বাজেট পেশ শুরু করেন। এটি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট। বাজেট ঘোষণার […]

সম্পূর্ণ পড়ুন
দেশের রিজার্ভ বেড়ে প্রায় ৩৫ বিলিয়ন ডলার

দেশের রিজার্ভ বেড়ে প্রায় ৩৫ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩ জুন পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারে। বুধবার (৩ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪ হাজার ৮২১ দশমিক […]

সম্পূর্ণ পড়ুন
মোটরসাইকেল মালিকদের জন্য সুখবর

মোটরসাইকেল মালিকদের জন্য সুখবর

মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব ব্যক্তিগত ও সাধারণ মানুষের বহুল ব্যবহৃত যানবাহনের ওপর কোনো অগ্রিম আয়কর আরোপ করা হবে না। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, জনস্বার্থ বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত […]

সম্পূর্ণ পড়ুন
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

পবিত্র ঈদুল আজহার আগে দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২৩ মে) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় […]

সম্পূর্ণ পড়ুন
আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে নতুন ঋণ নিচ্ছে সরকার

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে নতুন ঋণ নিচ্ছে সরকার

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর চলমান ঋণ কর্মসূচি থেকে সরে এসে নতুন ঋণ কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। নতুন এই কর্মসূচির আওতায় বাংলাদেশ সর্বোচ্চ ৫০০ কোটি ডলার পর্যন্ত ঋণ পেতে পারে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার (২১ মে) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল এবং আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর […]

সম্পূর্ণ পড়ুন
বিদ্যুৎ বিল নিয়ে জরুরি নির্দেশনা

বিদ্যুৎ বিল নিয়ে জরুরি নির্দেশনা

পবিত্র ঈদুল আজহার ছুটির আগে আজ শনিবারের (২৩ মে) মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে পরবর্তী বিলের সঙ্গে অতিরিক্ত জরিমানা যুক্ত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবারও সরকারি অফিস […]

সম্পূর্ণ পড়ুন
জুনেই বাড়ছে বিদ্যুতের দাম, চলতি সপ্তাহে গণশুনানি

জুনেই বাড়ছে বিদ্যুতের দাম, চলতি সপ্তাহে গণশুনানি

আগামী মাস থেকেই বাড়তে পারে বিদ্যুতের দাম। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, চলতি সপ্তাহে গণশুনানি শেষে মে মাসের মধ্যেই নতুন মূল্য নির্ধারণ করা হতে পারে। সিদ্ধান্ত কার্যকর হলে জুন থেকেই গ্রাহকদের গুনতে হবে বাড়তি বিল। জ্বালানি তেল ও এলপি গ্যাসের দাম বৃদ্ধির পর বিদ্যুতের মূল্য বাড়ানোর সম্ভাবনায় উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। […]

সম্পূর্ণ পড়ুন
অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে : অর্থমন্ত্রী

অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, সরকার বর্তমানে অর্থনীতির গণতান্ত্রিকীকরণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ প্রকল্প ‘রেইজ’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, যারা মূলধারার অর্থনীতির বাইরে রয়েছে, […]

সম্পূর্ণ পড়ুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো পারস্পরিক বাণিজ্য চুক্তির ক্ষেত্রে শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মনোভাব থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছে সরকার। বুধবার (৬ মে) সচিবালয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক […]

সম্পূর্ণ পড়ুন