ওয়াশিংটনে মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসছেন কাতারের প্রধানমন্ত্রী

ওয়াশিংটনে মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসছেন কাতারের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় দুপুর ২টায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে।  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে […]

সম্পূর্ণ পড়ুন
কাতারের বিমানবন্দরে ভিড়, বিদেশিদের দেশ ছাড়ার গুঞ্জন কি সত্য?

কাতারের বিমানবন্দরে ভিড়, বিদেশিদের দেশ ছাড়ার গুঞ্জন কি সত্য?

কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশটিতে বিদেশি নাগরিকদের চলে যাওয়ার গুঞ্জন তৈরি হয়েছে। তবে বিমানবন্দরে এই অতিরিক্ত ভিড়ের সঙ্গে বিদেশিদের দেশত্যাগ বা সম্ভাব্য সংঘাতের কোনো সম্পর্ক নেই। এটি ছিল দেশব্যাপী পূর্বপরিকল্পিত নিরাপত্তা মহড়ার অংশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া […]

সম্পূর্ণ পড়ুন
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে নতুন যু'দ্ধ দীর্ঘ'স্থায়ী হতে পারে: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে নতুন যু’দ্ধ দীর্ঘ’স্থায়ী হতে পারে: ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের সংঘাতের চেয়েও দীর্ঘস্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে ইরান। একই সঙ্গে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, সম্ভাব্য যুদ্ধ কখন শেষ হবে এবং কী শর্তে শেষ হবে, তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারণ করতে পারবেন না। রোববার (১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে সেনাবাহিনীর মুখপাত্র […]

সম্পূর্ণ পড়ুন
কাতারের এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, বাংলাদেশেও বাড়ল ‘ফোর্স মেজর’

কাতারের এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, বাংলাদেশেও বাড়ল ‘ফোর্স মেজর’

বাংলাদেশ, পাকিস্তান ও ইউরোপের কয়েকটি দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহে ‘ফোর্স মেজর’ পরিস্থিতির মেয়াদ আরও বাড়িয়েছে কাতার এনার্জি। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা এবং কাতারের এলএনজি অবকাঠামোয় হামলার প্রভাবেই সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ক্রেতাদের কাতার এনার্জি জানিয়েছে, এলএনজির কয়েকটি চালান বাতিলের ঘটনা […]

সম্পূর্ণ পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন অগ্রগতি, ‘চুক্তি আসন্ন’ দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন অগ্রগতি, ‘চুক্তি আসন্ন’ দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি নতুন চুক্তি চূড়ান্ত হওয়ার পথে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সোমবার থেকেই দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, হরমুজ প্রণালী ইস্যুতে একটি সমঝোতা হয়েছে এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও […]

সম্পূর্ণ পড়ুন
কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কাতার সফর শেষে দেশে ফিরেছেন।জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত ৩টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে ১৪ জুলাই তিনি কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাতে […]

সম্পূর্ণ পড়ুন
ইরান হত্যা চেষ্টা করলে ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

ইরান হত্যা চেষ্টা করলে ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তাকে হত্যা বা হত্যার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক জবাব দেবে। শনিবার (১০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। পোস্টে তিনি দাবি করেন, ইরানের দিকে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। তার ভাষ্য, বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে হত্যা বা হত্যার […]

সম্পূর্ণ পড়ুন
২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি, রাউন্ড অব ১৬ শেষেই ছাড়িয়ে গেল দুই আসরের রেকর্ড

২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি, রাউন্ড অব ১৬ শেষেই ছাড়িয়ে গেল দুই আসরের রেকর্ড

২০২৬ ফিফা বিশ্বকাপে রেফারিদের কঠোর সিদ্ধান্তে লাল কার্ডের সংখ্যা চোখে পড়ার মতো বেড়েছে। রাউন্ড অব ১৬ শেষ হওয়া পর্যন্ত ৯৬ ম্যাচে মোট ১৩টি সরাসরি লাল কার্ড দেখানো হয়েছে, যা ২০১৮ ও ২০২২—এই দুই বিশ্বকাপ মিলিয়ে দেখানো মোট ৮টি লাল কার্ডের চেয়েও বেশি। ২০২২ কাতার বিশ্বকাপের পুরো আসরে মাত্র চারজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন। অথচ ২০২৬ […]

সম্পূর্ণ পড়ুন
বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরোক্ষ কারিগরি আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হওয়ার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার ধারা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই অপরিশোধিত জ্বালানি তেলের দামে নতুন করে পতন দেখা যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক তেল বাজারের […]

সম্পূর্ণ পড়ুন
হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, হরমুজ ইস্যুতে মঙ্গলবার দোহায় বৈঠক

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, হরমুজ ইস্যুতে মঙ্গলবার দোহায় বৈঠক

টানা তিন দিনের সামরিক উত্তেজনার পর একে অপরের ওপর হামলা বন্ধে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালি-সংক্রান্ত বিরোধ এবং চলমান উত্তেজনা নিরসনে আগামী মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় কারিগরি পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। মার্কিন কর্মকর্তার […]

সম্পূর্ণ পড়ুন