১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের পরও গাজীপুর-সাভারে পোশাক শ্রমিকদের বি'ক্ষো'ভ

১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের পরও গাজীপুর-সাভারে পোশাক শ্রমিকদের বি’ক্ষো’ভ

নিম্নতম মজুরি বোর্ডের সভায় পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হলেও তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে গাজীপুর ও সাভারের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পুলিশ জানায়, বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার পর থেকে ন্যায্য মজুরির দাবিতে গাজীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি, কাশিমপুর, নাওজোর, ভোগড়া […]

সম্পূর্ণ পড়ুন
গাজীপুর মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, ছত্রভঙ্গ করলো পুলিশ

গাজীপুর মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, ছত্রভঙ্গ করলো পুলিশ

গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সকাল থেকে কাজে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকরা। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা ও অরাজকতা ঠেকাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে গাজীপুরের মৌচাক এলাকায় একটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। কালিয়াকৈর […]

সম্পূর্ণ পড়ুন
শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বিজিবির তথ্য অনুযায়ী, ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের […]

সম্পূর্ণ পড়ুন
পোশাকশিল্পে অ'স্থি'র'তার অ'ভি'যোগ: ১০০ জনের ব্যাংক হিসাব জ'ব্দের উদ্যোগ এন'বি'আরের

পোশাকশিল্পে অ’স্থি’র’তার অ’ভি’যোগ: ১০০ জনের ব্যাংক হিসাব জ’ব্দের উদ্যোগ এন’বি’আরের

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহভাজন প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই অভিযোগে আরও ১২৫টি প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের বিস্তারিত তথ্য চেয়েছে সংস্থাটি। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির কাজে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এ উদ্যোগ […]

সম্পূর্ণ পড়ুন
শ্রমিক আন্দোলনকে ইস্যু করে দেশ অস্থি'তিশীল করার চেষ্টা: গোলাম পরওয়ার

শ্রমিক আন্দোলনকে ইস্যু করে দেশ অস্থি’তিশীল করার চেষ্টা: গোলাম পরওয়ার

চলমান শ্রমিক আন্দোলনকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ পরিস্থিতিতে বাইরের শক্তি অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের পাঁয়তারা করছে বলেও দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, […]

সম্পূর্ণ পড়ুন
শ্রমিক অসন্তোষে ঢাকা ও আশপাশের শিল্পা'ঞ্চলে ৩৩ প্লাটুন বি'জিবি মোতায়েন

শ্রমিক অসন্তোষে ঢাকা ও আশপাশের শিল্পা’ঞ্চলে ৩৩ প্লাটুন বি’জিবি মোতায়েন

শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা বজায় রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মোতায়েন করা বিজিবি সদস্যরা রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে দায়িত্ব পালন করছেন। […]

সম্পূর্ণ পড়ুন
শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, গাজীপুর-নারা'য়ণগঞ্জে ১২ প্লাটুন বি'জি'বি মোতায়েন

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, গাজীপুর-নারা’য়ণগঞ্জে ১২ প্লাটুন বি’জি’বি মোতায়েন

গাজীপুর, নারায়ণগঞ্জসহ আশপাশের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পকারখানার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। বর্তমানে গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ি এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাড়া […]

সম্পূর্ণ পড়ুন
কুমিল্লায় শ্রমিক অসন্তোষ ও কিশোর গ্যাং'বিরো'ধী অভিযানে আ'টক ৩৮৫

কুমিল্লায় শ্রমিক অসন্তোষ ও কিশোর গ্যাং’বিরো’ধী অভিযানে আ’টক ৩৮৫

কুমিল্লায় শিল্পকারখানায় শ্রমিকদের বিশৃঙ্খলায় উসকানি দেওয়ার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিল্পকারখানায় শ্রমিকদের বিশৃঙ্খলা সৃষ্টিতে মূল উসকানিদাতা হিসেবে অভিযুক্ত মাসুদ রানাকে (২৬) শনাক্ত করে গ্রেপ্তার করেছে জেলা […]

সম্পূর্ণ পড়ুন
শ্রমিক আন্দোলন দমনে আই'নশৃ'ঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলন দমনে আই’নশৃ’ঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়িমহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে সড়কে যারা আন্দোলন করছেন, […]

সম্পূর্ণ পড়ুন
গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অ'ব'রোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব'ন্ধ

গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অ’ব’রোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব’ন্ধ

গাজীপুরের নাওজোর এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) শ্রমিকদের এ অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এর আগে, সকালে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের […]

সম্পূর্ণ পড়ুন