সুইমিংপুলের ভিডিও ঘিরে আলোচনায় পরীমনি

সুইমিংপুলের ভিডিও ঘিরে আলোচনায় পরীমনি

বিনোদন

দীর্ঘদিন আড়ালে থাকার পর আবারও আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।

গতকাল রাতে প্রকাশ করা প্রায় ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা যায় পরীমনিকে। প্রকাশের মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই ভিডিওটি প্রায় ১৩ লাখ বার দেখা হয়েছে, যেখানে ৪১ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ৭ হাজারের বেশি মন্তব্য এসেছে।

ভিডিওটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। অনেকে তাঁর সৌন্দর্য ও উপস্থিতির প্রশংসা করে “বাংলার লেডি সুপারস্টার” বলেও মন্তব্য করেন, আবার অনেকে আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। তবে কিছু সমালোচনামূলক মন্তব্যও আসে, যার জবাবও দিয়েছেন এই অভিনেত্রী।

জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘রঙিলা কিতাব’ সিরিজে অভিনয়ের পর কিছুদিন নতুন কাজ নিয়ে তেমন আলোচনায় ছিলেন না পরীমনি। সর্বশেষ তাঁকে দেখা গেছে কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’-তে। বর্তমানে তিনি লীসা গাজীর পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমার শুটিং করছেন, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী।

এছাড়া তাঁর অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।