পাকিস্তানে পুলিশ পোস্টে গাড়ি বো'মা হা'ম'লা, ১২ পুলিশ সদস্য নি'হ'ত

পাকিস্তানে পুলিশ পোস্টে গাড়ি বো’মা হা’ম’লা, ১২ পুলিশ সদস্য নি’হ’ত

আন্তর্জাতিক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (৯ মে) রাতে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় একটি পুলিশ পোস্টে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশ ও নিরাপত্তা সূত্র।

পুলিশ কর্মকর্তারা জানান, এক আত্মঘাতী হামলাকারী ও কয়েকজন সশস্ত্র ব্যক্তি বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুলিশ নিরাপত্তা পোস্টের কাছে নিয়ে এসে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পরপরই একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়, এতে পুরো নিরাপত্তা পোস্টটি ধসে পড়ে।

ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে ধ্বংসস্তূপ থেকে ১২ জন পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আরও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে হামলার দায় স্বীকার করেছে ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠীর জোট। ঘটনাটি ঘিরে এলাকায় চরম নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।