বিশ্বকাপের আগে বার্সা ছাড়ছেন স্প্যানিশ তারকা

বিশ্বকাপের আগে বার্সা ছাড়ছেন স্প্যানিশ তারকা

খেলাধুলা

একসময় যাকে FC Barcelona-এর ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচনা করা হতো, সেই Ansu Fatiর কাতালান অধ্যায়ের সমাপ্তি এখন সময়ের অপেক্ষা। ফরাসি ক্লাব AS Monaco FC-তে স্থায়ীভাবে যোগ দেওয়ার বিষয়ে দুই পক্ষ সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে।

সম্প্রতি ধারে মোনাকোর হয়ে খেলেছেন ২২ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড। তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েই এবার তাকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর সিদ্ধান্ত নিয়েছে লিগ আঁর ক্লাবটি।

ইতালিয়ান সাংবাদিক Fabrizio Romanoর তথ্য অনুযায়ী, ফাতির ট্রান্সফারের জন্য বার্সেলোনাকে প্রায় ১ কোটি ১০ লাখ ইউরো দেবে মোনাকো। এছাড়া স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর দাবি, খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে মোনাকোর আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন শুধু কয়েকটি আনুষ্ঠানিক বিষয় বাকি।

এই চুক্তি বার্সেলোনার জন্যও গুরুত্বপূর্ণ। কারণ ট্রান্সফার ফি পাওয়ার পাশাপাশি ক্লাবটির বেতন কাঠামোর ওপর চাপও কমবে। আনসু ফাতি বছরে প্রায় ৬০ লাখ ইউরো নেট বেতন পেয়ে থাকেন, যা ক্লাবের আর্থিক পরিকল্পনায় বড় প্রভাব ফেলছিল। যদিও তার সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ রয়েছে ২০২৮ সাল পর্যন্ত।

একসময় Lionel Messiর উত্তরসূরি হিসেবে আলোচনায় ছিলেন আনসু ফাতি। এমনকি বার্সেলোনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিও তার হাতে তুলে দেওয়া হয়েছিল। তবে দীর্ঘদিনের ইনজুরি এবং ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে নিজের প্রতিভার পুরোটা দেখাতে পারেননি তিনি।

তবে মোনাকোতে কাটানো সময় তাকে নতুন করে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। আর সেই কারণেই দীর্ঘমেয়াদে তাকে দলে রাখতে আগ্রহী ফরাসি ক্লাবটি।