রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

দেশ জুড়ে রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাতের অন্ধকারে রোকনপুর সীমান্ত এলাকা দিয়ে নৌকাযোগে ১৫ জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অবস্থান নেন এবং পুশইনের প্রচেষ্টায় বাধা প্রদান করেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে সহযোগিতা করেন।

বাধার মুখে বিএসএফ ওই ১৫ জনকে বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয়। পরে তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বলে জানা গেছে।

সীমান্তে এ ধরনের ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।