দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান প্রাদুর্ভাবে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৩ জনে।
সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
এদিকে, একই সময়ে দেশে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৬৯ জন।
স্বাস্থ্য অধিদফতর পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
