মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক

তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আনাদোলু এজেন্সির।

রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় চুক্তিটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প।

তিনি বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করায় তিনি অত্যন্ত খুশি। তার মতে, এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে দেশগুলোর মধ্যে ঐক্য আরও জোরদার হওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।

ট্রাম্প আরও বলেন, চুক্তিটি সংশ্লিষ্ট দেশগুলোকে নিজেদের প্রতিরক্ষা আরও কার্যকর ও অর্থবহ উপায়ে নিশ্চিত করার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে তিনি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নেতৃত্বকে অভিনন্দন জানান।

মার্কিন প্রেসিডেন্ট চুক্তিটিকে ‘বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন।