ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের

ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কিউবা নিয়ে রসিকতা ছলে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি ইঙ্গিত দেন, কিউবাকে “খুব দ্রুত দখলে নেওয়া হতে পারে”।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১ মে) ফ্লোরিডার পাম বিচেসের ফোরাম ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে সাবেক কংগ্রেসম্যান ড্যান মিকার পরিচয় করিয়ে দিতে গিয়ে ট্রাম্প বলেন, মিকার কিউবা নামের একটি জায়গা থেকে এসেছেন, যেটি “আমরা খুব দ্রুত দখলে নিতে যাচ্ছি”।

পরে তিনি কিউবা প্রসঙ্গে বলেন, “কিউবার কিছু সমস্যা আছে। আগে একটি কাজ শেষ করি, তারপর আরেকটি। আমি কাজ শেষ করতে পছন্দ করি।”

বক্তব্যের আরেক অংশে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রসঙ্গ টেনে বলেন, ইরান থেকে ফেরার পথে একটি বড় মার্কিন যুদ্ধজাহাজ—সম্ভবত ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী—কিউবার উপকূলে পাঠানো হতে পারে।

তিনি রসিকতার সুরে আরও বলেন, যদি জাহাজটি উপকূল থেকে প্রায় ১০০ গজ দূরে থামে, তাহলে কিউবা হয়তো “ধন্যবাদ জানিয়ে আত্মসমর্পণ করবে”।

ট্রাম্পের এই মন্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।