মিরপুরের রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটপাট: গ্রেপ্তার ৪

মিরপুরের রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটপাট: গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের ঘটনায় পুলিশ বিব্রত। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সংসদ সদস্যের ইন্ধনে পুলিশ নীরব ভূমিকা পালন […]

সম্পূর্ণ পড়ুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ মেটাতে আগ্রহী ইরান, আগে আস্থা ফেরানোর শর্ত পেজেশকিয়ানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ মেটাতে আগ্রহী ইরান, আগে আস্থা ফেরানোর শর্ত পেজেশকিয়ানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বিরোধ কূটনৈতিকভাবে সমাধানে ইরান আগ্রহী বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে আলোচনায় ফেরার আগে ওয়াশিংটনকে তেহরানের সঙ্গে আস্থা পুনর্গঠনে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রেকর্ড করা এক সাক্ষাৎকারে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে এসব কথা বলেন পেজেশকিয়ান। সাক্ষাৎকারটি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তাঁর নিউইয়র্ক সফরের […]

সম্পূর্ণ পড়ুন
পুলিশে ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশে ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের কিছু সদস্য এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে তাদের বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাহসিকতা, সেবায় অবদান, […]

সম্পূর্ণ পড়ুন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ফের চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ আদেশ দেন। এর আগে চার দিনের রিমান্ড শেষে গাজী নজরুলকে আদালতে হাজির করা হয়। […]

সম্পূর্ণ পড়ুন
স্বাস্থ্যখাতে সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসতে রাষ্ট্রপতির আহ্বান

স্বাস্থ্যখাতে সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসতে রাষ্ট্রপতির আহ্বান

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য চিকিৎসক নেতাদের সুনির্দিষ্ট ও সুস্পষ্ট পরিকল্পনা এবং প্রস্তাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২০ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। […]

সম্পূর্ণ পড়ুন
হামে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৮৩

হামে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৮৩

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৩ জন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে পাঁচজনের […]

সম্পূর্ণ পড়ুন
হজের প্রাক্-নিবন্ধনের টাকা জমায় শুক্র-শনিবার ব্যাংক খোলা

হজের প্রাক্-নিবন্ধনের টাকা জমায় শুক্র-শনিবার ব্যাংক খোলা

২০২৭ সালের হজের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে হজের নিবন্ধন ও প্রাক্-নিবন্ধনের অর্থ জমা নেওয়ার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটির দিন হলেও হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের নির্ধারিত শাখাগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। ফলে হজযাত্রীরা নির্ধারিত […]

সম্পূর্ণ পড়ুন
নেত্রকোনায় মাদরাসা শিক্ষককে বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নেত্রকোনায় মাদরাসা শিক্ষককে বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নেত্রকোনার এন আকন্দ কামিল মাদরাসার প্রভাষক মো. এহসানুল হকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীরা অংশ নেন। তারা অভিযোগ করেন, শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পরও বিষয়টি নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগে গত […]

সম্পূর্ণ পড়ুন
জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৩টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তিনি ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহদী আমিন নিউইয়র্কের ম্যানহাটনে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন এবং এতে বাংলাদেশের মানুষের […]

সম্পূর্ণ পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষার্থীদের নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কার্যকর উদ্যোগ […]

সম্পূর্ণ পড়ুন