মিয়ানমারে বিদ্রোহীদের শান্তি আলোচনার আহ্বান জান্তাপ্রধানের

মিয়ানমারের জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন দেশটির জান্তাপ্রধান। জান্তাবিরোধী নতুন বিদ্রোহীদের তৎপরতা থামাতে হিমশিম খাচ্ছে দেশটির সামরিক বাহিনী। এরই মধ্যে শুক্রবার জান্তাপ্রধান এ আলোচনার আহ্বান জানালেন। খবর ইরাবতীর। মিয়ানমারে ২০টির মতো বিদ্রোহী জাতিগোষ্ঠী আছে, যাদের বেশির ভাগই সীমান্তবর্তী এলাকাগুলো নিয়ন্ত্রণ করছে। সেখানে তারা মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদ নিজেদের দখলে নেওয়াসহ ওই […]

সম্পূর্ণ পড়ুন

ইসরাইলি পুলিশের ব্যাপক তল্লাশির মধ্যেও মসজিদুল আকসায় দেড় লাখ মুসল্লির জুমা আদায়

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি পুলিশের ব্যাপক তল্লাশির মধ্যেও রমজানের তৃতীয় জুমায় ফিলিস্তিনের আল আকসা মসজিদে দেড় লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। আল আকসার ওয়াকফ কাউন্সিলের পরিচালক আজ্জাম আল খতিব জানিয়েছেন, রমজানের তৃতীয় জুমায় আল আকসার ভেতর ও বাইর মিলে দেড় লাখেরও বেশি মুসল্লি জুমার নামাজে অংশ নিয়েছেন। তিনি জানান, ইসরাইলি নিষেধাজ্ঞা সত্ত্বেও ফিলিস্তিনিরা সব সময় […]

সম্পূর্ণ পড়ুন

কুন্দুজ শহরের একটি মসজিদে ভয়াবহ বোমা হামলায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কুন্দুজ শহরের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ অন্তত ৪৩ জন। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। খবর আলজাজিরার। আবারও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। শুক্রবার (২২ এপ্রিল) দেশটির উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের ইমাম সাহেব জেলার একটি মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ […]

সম্পূর্ণ পড়ুন

পাকিস্তানে নতুন মন্ত্রিসভায় ৫ নারী

পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তনের পরই চরম কৌতুহল ছিল শাহবাজ শরিফের নতুন মন্ত্রিসভা নিয়ে। সেই কৌতুহলের অবসান হয়েছে মঙ্গলবার। তবে মন্ত্রিসভায় বড় চমক দেখিয়েছেন শাহবাজ শরিফ। ৩৭ সদস্যের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পাঁচটি দফতর দিয়েছেন নারীদের হাতে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইমরান খানের সরকারের মন্ত্রিসভায় ছিল পুরুষদের প্রাধান্য। কিন্তু শাহবাজ শরিফ সেই ট্যাবু ভেঙে […]

সম্পূর্ণ পড়ুন

নতুন বিপর্যয়ের মুখে বিশ্ব, বিশ্বব্যাংকের সতর্কতা

ইউক্রেনে রুশ হামলা ও আগ্রাসনের পরিপ্রেক্ষিতে খাদ্যদ্রব্যের দাম দ্রুত বৃদ্ধি পাওয়ায় ‘মানব বিপর্যয়ের’ সতর্কবার্তা দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। খবর বিবিসি।বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, কোভিড-১৯ মহামারির মতো খাদ্য সংকটও বিশ্বের দরিদ্রতম জনগোষ্ঠীর ওপর সবচেয়ে বেশি আঘাত হানবে। কারণ, তারা ‘কম খাবে এবং (শিশুদের) স্কুলে পাঠানোসহ অন্য সব কিছুর জন্য (তাদের কাছে) অর্থও কম থাকবে।’ বিবিসিকে দেওয়া […]

সম্পূর্ণ পড়ুন

একসঙ্গে কাজ করার আশ্বাস পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: ফেডারেল মন্ত্রিসভা দেশে বেকারত্ব ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করবে আশ্বাস দিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর জিও নিউজের। এর আগে মঙ্গলবার পাকিস্তানে ৩৭ জন মন্ত্রী শপথ নিয়েছেন। এর পর বুধবার তাদের সঙ্গে বৈঠকে বসেছেন শাহবাজ শরিফ। সেখানে মন্ত্রীরা দেশের অর্থনৈতিক পরিস্থিতি, […]

সম্পূর্ণ পড়ুন

ইউক্রেনে যুদ্ধ থামানোর চেষ্টা অব্যাহত আছে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইউক্রেনের যুদ্ধ থামাতে তার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। তিনি বলেন, ইউক্রেন পরিস্থিতি আমাদের চুখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, জাতিসংঘের সংস্কার কতটা জরুরি। বিশ্বের ৫ পরাশক্তির কাছে আমরা কতটা জিম্মি তা রাশিয়া-ইউক্রেনের দিকে তাকালেই বুঝা যায়। খবর দ্যা হুরিয়াতের। সোমবার সন্ধ্যায় আঙ্কারায় বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে এরদোগান […]

সম্পূর্ণ পড়ুন

পাকিস্তানে মন্ত্রিসভা গঠনে বেঁকে বসেছেন প্রেসিডেন্ট

দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষিত রাষ্ট্র পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেহবাজ শরীফ দায়িত্ব গ্রহণের পর এক সপ্তাহ চলে গেলেও এখনো দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন হয়নি। আর সেই বিলম্ব যেন কিছুতেই কাটছে না। সঙ্গে যোগ হচ্ছে একের পর এক নাটকীয়তা। গতকাল সোমবার (১৮ এপ্রিল) দেশটির নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের কথা থাকলেও এরই মধ্যে বেঁকে বসেন প্রেসিডেন্ট […]

সম্পূর্ণ পড়ুন

ইসরাইলের হামলা; ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পুতিনের ফোন

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে ইসরাইলের হামলার পর বর্তমান পরিস্থিতি কেমন সে বিষয়ে খোঁজ নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে এ বিষয়ে আলোচনা করেন। খবর আনাদোলুর। টেলিফোন আলাপে পুতিন আশা প্রকাশ করেন, জেরুজালেমে যাতে বড় ধরনের কোনো সংঘাত বা উত্তেজনা না ছড়ায়। ক্রেমলিন সোমবার এক বিবৃতিতে […]

সম্পূর্ণ পড়ুন

সেনাবাহিনীর প্রস্তাবে কী কী ছিল, জানালেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতা হারানোর পেছনে অন্যতম নিয়ামক শক্তি হিসেবেই অনেকে দেশটির সেনাবাহিনীকেই দেখছে। ইমরান ক্ষমতা ছাড়ার পর সেনাবাহিনীই ইশারা-ইঙ্গিতে সেই মতকেই সায় দিয়েছে। এমনকি ইউক্রেন ইস্যুতেও সেনাবাহিনী আর ইমরানের কথা ছিল দুই মেরুতে। তবে ইমরান খান বলছেন, রাশিয়া সফরের আগে তিনি সেনাপ্রধান কামার বাজওয়ার সাথে কথা বলেছিলেন। সেনাপ্রধান তাকে […]

সম্পূর্ণ পড়ুন