প্রকাশ হলো নতুন পে স্কেলের গেজেট, তিন ধাপে বাড়বে সরকারি কর্মীদের বেতন

প্রকাশ হলো নতুন পে স্কেলের গেজেট, তিন ধাপে বাড়বে সরকারি কর্মীদের বেতন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেলের গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন বেতন কাঠামোয় গ্রেডভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে গেজেটটি প্রকাশ করা হয়। গেজেট অনুযায়ী, নতুন বেতন কাঠামো […]

সম্পূর্ণ পড়ুন
শিগগিরই গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী

শিগগিরই গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী

শিগগিরই দেশে গ্যাস সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, গ্যাসের চাহিদা পূরণে সরকার শুধু বিদেশের ওপর নির্ভরশীল থাকবে না, বরং দেশের অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তিতাস-২৮ নম্বর কূপের গ্যাস উৎপাদন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব […]

সম্পূর্ণ পড়ুন
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী

১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনার কথাও জানিয়েছেন তিনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। […]

সম্পূর্ণ পড়ুন
সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়লেও বাড়ছে উদ্বেগ

সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়লেও বাড়ছে উদ্বেগ

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক শ্রমবাজারে পরিণত হয়েছে সিঙ্গাপুর। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ৫৫ হাজার ৬১৪ জন বাংলাদেশি কর্মী গেছেন। তবে বিদেশি কর্মী গ্রহণে সিঙ্গাপুরের নিয়ন্ত্রণ আরও কঠোর করার পরিকল্পনায় দেশটির শ্রমবাজারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত বিদেশে যাওয়া মোট ৫ […]

সম্পূর্ণ পড়ুন
ঢাকায় পুলিশের অভিযানে ৫১৫ জন গ্রেপ্তার

ঢাকায় পুলিশের অভিযানে ৫১৫ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, পুলিশের বিভিন্ন বিভাগের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, […]

সম্পূর্ণ পড়ুন
বাংলাদেশিদের ভিয়েতনাম ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশিদের ভিয়েতনাম ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত গুয়েন ম্যানহ কুঅং রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি উন্নয়নের সম্ভাবনাগুলো কাজে লাগাতে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ […]

সম্পূর্ণ পড়ুন
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আজকের পত্রিকা। প্রতিবেদনে বলা হয়েছে, অনুসন্ধান চলাকালে আসিফ মাহমুদ বিদেশে চলে গেলে তদন্ত কার্যক্রম […]

সম্পূর্ণ পড়ুন
পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও উপমহাপরিদর্শক পদমর্যাদার ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে সদ্য পদোন্নতি পাওয়া মো. […]

সম্পূর্ণ পড়ুন
নেপালের বন্যায় সহায়তার জন্য তারেক রহমানকে প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

নেপালের বন্যায় সহায়তার জন্য তারেক রহমানকে প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

নেপালে ভয়াবহ বন্যার পর সহমর্মিতা প্রকাশ এবং ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করায়ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ কৃতজ্ঞতা […]

সম্পূর্ণ পড়ুন
রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, অতিরিক্ত ও অপ্রয়োজনীয় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে মাটির স্বাস্থ্য, পরিবেশ এবং জনস্বাস্থ্যের ওপর […]

সম্পূর্ণ পড়ুন