রাঙ্গামাটিতে আগুনে পুড়লো বসতঘর ও ৩টি দোকান

রাঙ্গামাটিতে আগুনে পুড়লো বসতঘর ও ৩টি দোকান

রাঙ্গামাটির লংগদু উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও তিনটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। সোমবার (৩ আগস্ট) ভোরে মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, একটি ফার্নিচারের দোকানে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত পাশের দোকান ও একটি বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। […]

সম্পূর্ণ পড়ুন
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গঠনে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, “পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব রয়েছে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ […]

সম্পূর্ণ পড়ুন
রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ২৫ দশমিক ২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার (৩ আগস্ট) জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশন এ তথ্য জানায়। অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করা এবং বাস্তুচ্যুত মানুষের পাশে থাকা অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের অঙ্গীকারের অংশ […]

সম্পূর্ণ পড়ুন
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫% কর ছাড়

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫% কর ছাড়

নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করতে নতুন কর প্রণোদনার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন বিধান অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে স্বাভাবিক ব্যক্তি (ইন্ডিভিজুয়াল) ও হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) করদাতারা পরিশোধযোগ্য করের ৫ শতাংশ পর্যন্ত কর ছাড় পাবেন। তবে এ ছাড়ের সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা। রোববার (২ […]

সম্পূর্ণ পড়ুন
ঢাকার চারপাশের নৌপথ সচল ও ওয়াটার বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার চারপাশের নৌপথ সচল ও ওয়াটার বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথ সচল করা এবং নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কার্যালয় জানায়, রাজধানীর চারপাশের নৌপথগুলো পুনরায় সচল করার পাশাপাশি আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার […]

সম্পূর্ণ পড়ুন
ইইউর ১৫ দেশে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি

ইইউর ১৫ দেশে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে ইইউর ২৭ সদস্য দেশের মধ্যে ১৫টিতেই বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে। এসব দেশের বেশিরভাগই বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বিজিএমইএ ও বিকেএমইএর তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত অর্থবছরে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৩ দশমিক ৩১ শতাংশ […]

সম্পূর্ণ পড়ুন
ঢাকা মেডিকেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিকেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্দেশক্রমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মির্জা […]

সম্পূর্ণ পড়ুন
পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুখবর দিলেন অর্থমন্ত্রী

পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুখবর দিলেন অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল আলোচিত নবম বেতন কাঠামো (নবম পে স্কেল) বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজ শেষ হলে প্রস্তাবটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। অনুমোদন মিললেই আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে সরকার। বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন বেতন কাঠামো […]

সম্পূর্ণ পড়ুন
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পাস হওয়ার মাত্র তিন মাসের মাথায় সাইবার সুরক্ষা আইন আবারও সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনীতে গুজব, অপতথ্য, মানহানি ও হেয়প্রতিপন্ন-সংক্রান্ত অপরাধের পরিধি বাড়ানোর পাশাপাশি শাস্তি আরও কঠোর করার প্রস্তাব রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংশোধিত বিলটি আগামী সংসদ অধিবেশনেই উত্থাপন করা হতে পারে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ কাজ করছে। […]

সম্পূর্ণ পড়ুন
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৮ম

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৮ম

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সর্বশেষ বায়ুমান সূচকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান অষ্টম, যেখানে বায়ুমান (AQI) স্কোর ১২৩। এ মাত্রার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার (IQAir) প্রকাশিত সূচকে এ তথ্য জানানো হয়েছে। তালিকায় ১৭২ স্কোর […]

সম্পূর্ণ পড়ুন