প্রযুক্তি-গবেষণার সমন্বয়ে দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা সম্ভব: জুবাইদা রহমান

প্রযুক্তি-গবেষণার সমন্বয়ে দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা সম্ভব: জুবাইদা রহমান

প্রযুক্তি ও গবেষকদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে পারলে বাংলাদেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নভোথিয়েটার অডিটোরিয়ামে বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে তিনি এ কথা বলেন। ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতকে আধুনিক ও কার্যকরভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে দেশের […]

সম্পূর্ণ পড়ুন
গ্যাস-বিদ্যুৎ সংকটে বিনিয়োগে ধাক্কা, দীর্ঘমেয়াদি সমাধানের তাগিদ

গ্যাস-বিদ্যুৎ সংকটে বিনিয়োগে ধাক্কা, দীর্ঘমেয়াদি সমাধানের তাগিদ

দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রভাব পড়ছে বিনিয়োগে। আপৎকালীন কিছু উদ্যোগ নেওয়া হলেও বিদেশি বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদি ও কার্যকর কৌশল প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ। ইনভেস্ট বাংলাদেশের দাবি, চীনা অর্থনৈতিক অঞ্চল পুরোপুরি চালু হলে দেশে বিনিয়োগের সংকট অনেকটাই কমে আসতে পারে। তবে বিশ্লেষকদের […]

সম্পূর্ণ পড়ুন
হংকংয়ে তৈরি পোশাকের নির্ভরতা কমিয়ে বহুমুখী রপ্তানিতে জোর বাণিজ্যমন্ত্রীর

হংকংয়ে তৈরি পোশাকের নির্ভরতা কমিয়ে বহুমুখী রপ্তানিতে জোর বাণিজ্যমন্ত্রীর

হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈরি পোশাকের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে তাজা ফল, পাট ও চামড়াজাত পণ্যসহ উচ্চমূল্যের বহুমুখী পণ্য রপ্তানি বাড়ানোর ওপর জোর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হংকং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের শীর্ষ সম্মেলনের পার্শ্ববৈঠকে হংকং ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাহী পরিচালক সোফিয়া চংয়ের সঙ্গে বৈঠকে […]

সম্পূর্ণ পড়ুন
ই১ এলাকায় ইসরায়েলের বসতি পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশের

ই১ এলাকায় ইসরায়েলের বসতি পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশের

অধিকৃত পশ্চিম তীরের ই১ এলাকায় ইহুদি বসতি স্থাপনে ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই উদ্যোগ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের সরাসরি পরিপন্থি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশের পক্ষ থেকে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড ফিলিস্তিনি ভূখণ্ডের অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। […]

সম্পূর্ণ পড়ুন
ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনকভাবে বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর বড় একটি অংশ মাত্র কয়েকটি ব্যাংকে কেন্দ্রীভূত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে দেশের শীর্ষ ১০ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ ৩৯ হাজার ৪১২ কোটি টাকা। শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে ইসলামী […]

সম্পূর্ণ পড়ুন
চট্টগ্রামে হায়ার বাংলাদেশের প্রথম সরাসরি সেবা কেন্দ্র উদ্বোধন

চট্টগ্রামে হায়ার বাংলাদেশের প্রথম সরাসরি সেবা কেন্দ্র উদ্বোধন

গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার ও মানসম্মত বিক্রয়োত্তর সেবা দিতে চট্টগ্রামে দেশের ষষ্ঠ সরাসরি সেবা কেন্দ্র উদ্বোধন করেছে হায়ার বাংলাদেশ। এটি চট্টগ্রামে প্রতিষ্ঠানটির প্রথম সরাসরি সেবা কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্যান জিং। তিনি ফিতা কেটে নতুন সেবা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের বিভিন্ন […]

সম্পূর্ণ পড়ুন
আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের দাম-ফিচার প্রকাশ, বিক্রি শুরু ১৮ সেপ্টেম্বর

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের দাম-ফিচার প্রকাশ, বিক্রি শুরু ১৮ সেপ্টেম্বর

নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচন করেছে অ্যাপল। ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠানে নতুন এই দুই মডেল বাজারে আনার ঘোষণা দেয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। আগের প্রজন্মের তুলনায় নতুন আইফোনে চিপ, মডেম, ব্যাটারি ও ক্যামেরা প্রযুক্তিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আইফোন ১৮ প্রো সিরিজে ব্যবহার করা হয়েছে অ্যাপলের সর্বশেষ এ২০ প্রো […]

সম্পূর্ণ পড়ুন
১০ হাজার কর্মী নেবে ওমান

১০ হাজার কর্মী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্য শ্রমিক নেওয়ার কথা জানিয়েছে দেশটি। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিও সই হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে […]

সম্পূর্ণ পড়ুন
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা ও প্রসারে গুরুত্বপূর্ণ একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট’ নামে পরিচিত এই চুক্তির মাধ্যমে দুই পক্ষের বিনিয়োগকারীদের পুঁজি ও বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নতুন বিনিয়োগ প্রবাহ বাড়ার সুযোগ তৈরি হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) হংকংয়ে অনুষ্ঠিত ১১তম ‘বেল্ট অ্যান্ড রোড সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে চুক্তিটি […]

সম্পূর্ণ পড়ুন
রাষ্ট্রীয় নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

রাষ্ট্রীয় নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি দাফতরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো ধরনের সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রীয় কাজ ও সরকারি দাফতরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ […]

সম্পূর্ণ পড়ুন