২৫ মিনিট আগেনতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ও এমপিরা

২৫ মিনিট আগেনতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ও এমপিরা

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদে ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) […]

সম্পূর্ণ পড়ুন
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। সরকারি দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দল ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ। নির্বাচনে […]

সম্পূর্ণ পড়ুন
প্রতিবন্ধীদের সুরক্ষা চ্যারিটি নয়, নাগরিক অধিকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিবন্ধীদের সুরক্ষা চ্যারিটি নয়, নাগরিক অধিকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘প্রতিবন্ধী অধিকার ও সেবা সুরক্ষাবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটি’র সভায় তিনি এ কথা বলেন। সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা […]

সম্পূর্ণ পড়ুন
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ কারাগার থেকে তাকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশের নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে কারাগার থেকে বের হয়ে রাজধানী ঢাকার উদ্দেশে রওনা হন দীপু মনি। প্যারোলের পুরো সময় তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন। […]

সম্পূর্ণ পড়ুন
কলকাতায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে

কলকাতায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে

কলকাতার নিউমার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে […]

সম্পূর্ণ পড়ুন
কলকাতায় জীবন দিয়ে বন্ধুত্বের প্রমাণ দিলেন ২ বাংলাদেশি

কলকাতায় জীবন দিয়ে বন্ধুত্বের প্রমাণ দিলেন ২ বাংলাদেশি

গাজীপুরের কালীগঞ্জের বিল্লাল মাঝি বন্ধুর চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। সেখানে ফেরার পথে বুকে ব্যথা উঠে মারা যান তিনি। বন্ধুর মৃত্যুর শোক সইতে না পেরে পরদিন মারা যান তার বন্ধু হাবিবুর রহমানও। মৃত্যুর সাত দিন পর দুজনের মরদেহ দেশে এনে একসঙ্গে জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুই পরিবারের পক্ষ […]

সম্পূর্ণ পড়ুন
শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

নবনির্বাচিত রাষ্ট্রপতি আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন। বুধবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এ তথ্য জানিয়েছেন। শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকতে পারেন। […]

সম্পূর্ণ পড়ুন
হালাল শিল্পে বৈশ্বিক বাজার ধরতে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে

হালাল শিল্পে বৈশ্বিক বাজার ধরতে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে

হালাল শিল্পকে বৈশ্বিক বাজারে আরও সম্প্রসারণে বাংলাদেশ ও মালয়েশিয়া একসঙ্গে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, হালাল এখন শুধু ধর্মীয় মূল্যবোধের বিষয় নয়; স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও নিরাপদ খাদ্যের সঙ্গেও এর গুরুত্ব জড়িত। ফলে বিশ্বজুড়ে হালাল পণ্যের বড় একটি বাজার তৈরি হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাজধানীতে ‘থিংক হালাল, […]

সম্পূর্ণ পড়ুন
মহাখালীতে কিশোরী সিমির মৃত্যু, ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ

মহাখালীতে কিশোরী সিমির মৃত্যু, ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ

রাজধানীর মহাখালীতে ১৩ বছরের কিশোরী সিমির আত্মহত্যার ঘটনায় ধর্ষণ, মাদক সেবনে বাধ্য করা এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, বাসায় সাবলেট থাকা সাইদুর-টুম্পা দম্পতি কিশোরীকে নির্যাতন করে থাকতে পারেন। গত ১৫ জুলাই মহাখালীর একটি ভবনের ছয়তলা থেকে পড়ে সিমির মৃত্যু হয়। মৃত্যুর আগে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ নিয়ে সিমি, তার মা ও […]

সম্পূর্ণ পড়ুন
কেমন চলছে বিআরটিসির ‘পিংক বাস’

কেমন চলছে বিআরটিসির ‘পিংক বাস’

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করতে দেখা গেছে বিশেষ এই ‘পিংক বাস’। বিআরটিসি সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে ১০টি বাস দিয়ে এ সেবা চালু করা হয়েছে। এর মধ্যে একটি একতলা ও […]

সম্পূর্ণ পড়ুন