পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম, পেছনে কী কারণ?

পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম, পেছনে কী কারণ?

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৯ দশমিক ৮৬ ডলারে পৌঁছেছে। লেনদেনের একপর্যায়ে দাম ১১০ ডলার ছাড়িয়ে যায়, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের […]

সম্পূর্ণ পড়ুন
সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

সৌদি আরবে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলার জেরে বাংলাদেশ থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর) রাত থেকে বুধবার (১৪ অক্টোবর) সকাল পর্যন্ত এসব ফ্লাইটের চলাচল ব্যাহত হয়েছে। বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বার্তায় এ তথ্য জানানো হয়। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ফ্লাইট বাতিল ও স্থগিতের […]

সম্পূর্ণ পড়ুন
সৌদি যুবরাজের নিরাপত্তা জোরদার, হুতি হামলার আশঙ্কা

সৌদি যুবরাজের নিরাপত্তা জোরদার, হুতি হামলার আশঙ্কা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তাঁকে বাংকার-সুবিধাসম্পন্ন বিভিন্ন রাজপ্রাসাদে সরিয়ে নেওয়া হচ্ছে।  হুতিদের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার পর যুবরাজের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা […]

সম্পূর্ণ পড়ুন
রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আগামী শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে, দেশটির বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েছে। এসব হামলার কারণে সৌদি আরবের রাজধানীর আকাশপথে বিমান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের পর দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর […]

সম্পূর্ণ পড়ুন
বিমানবন্দরে হামলার পর রিয়াদে এক সপ্তাহ অনলাইনে চলবে স্কুলের ক্লাস

বিমানবন্দরে হামলার পর রিয়াদে এক সপ্তাহ অনলাইনে চলবে স্কুলের ক্লাস

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর শহরটির সব স্কুলে এক সপ্তাহের জন্য অনলাইনে কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে পাঠানো একটি ই-মেইলের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সংস্থাটি। ই-মেইলে বলা হয়েছে, সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, রিয়াদের সব […]

সম্পূর্ণ পড়ুন

সৌদি বিমানবন্দরে হুতিদের ভয়াবহ হামলা, যুক্তরাষ্ট্র এখন কি করবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের ধারাবাহিক হামলার পর ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে যুক্ত হতে পারে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক কয়েক দিনের এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। হামলার কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে যাত্রীবাহী উড়োজাহাজের চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শনিবার হোয়াইট হাউসের দক্ষিণ […]

সম্পূর্ণ পড়ুন
ফেসবুক মন্তব্যে সৌদিতে মৃত্যুদণ্ড, ছেলেকে ফেরাতে মায়ের আকুতি

ফেসবুক মন্তব্যে সৌদিতে মৃত্যুদণ্ড, ছেলেকে ফেরাতে মায়ের আকুতি

‘আমার ছেলের করা ভুলের জন্য আমি ক্ষমা চাই। দয়া করে তাকে ক্ষমা করে আমাদের কাছে ফিরিয়ে দিন।’—অঝোরে কাঁদতে কাঁদতে এমন আকুতি জানিয়েছেন রসমানিক্কাম যোগালক্ষ্মী। তার ২৪ বছর বয়সী ছেলে আনোজন শিবরাসা সৌদি আরবে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে সৌদি আরবে আনোজনের বিরুদ্ধে মামলা হয়। অভিযোগটি ইসলাম […]

সম্পূর্ণ পড়ুন
হুতিদের হামলা বাড়লে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে তুরস্ক

হুতিদের হামলা বাড়লে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে তুরস্ক

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকায় সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সহায়তার বিষয়টি বিবেচনা করবে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, হুতিদের হামলার কারণে সৌদি আরবের কিছু সামরিক প্রয়োজন তৈরি হয়ে থাকতে পারে। ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় এসব প্রয়োজন কীভাবে পূরণে সহায়তা করা যায়, তা বিবেচনা করবে আঙ্কারা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তুরস্কের সম্প্রচারমাধ্যম […]

সম্পূর্ণ পড়ুন
বিশ্ববাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে

মধ্যপ্রাচ্যে সংঘাত: বিশ্ববাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। সৌদি আরবে হুতিদের নতুন হামলা এবং উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলার খবরের মধ্যে সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। সোমবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৯০ ডলার বা ২ দশমিক ৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ […]

সম্পূর্ণ পড়ুন
১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিল সৌদি আরব

১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিল সৌদি আরব

আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ১৪ হাজার ৮০০ জনকে আটক করার পর এক সপ্তাহে সৌদি আরব থেকে ১২ হাজার ৫৭ জনকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন এলাকায় সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চালানো […]

সম্পূর্ণ পড়ুন