ঢাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

ঢাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

রাজধানী ঢাকা ও আশপাশের দ্রুত বর্ধনশীল শিল্প ও নগর এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও শক্তিশালী করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) এডিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ অবকাঠামো […]

সম্পূর্ণ পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়ল লঞ্চের ভাড়া

জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়ল লঞ্চের ভাড়া

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে। এতে যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বেড়ে ৩৫ টাকা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে। বুধবার সচিবালয়ে বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। নতুন […]

সম্পূর্ণ পড়ুন
সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের বড় সাফল্য অনেকাংশে স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী আসেন—এমন হাসপাতালগুলোতে […]

সম্পূর্ণ পড়ুন
নেপালের বন্যায় সহায়তার জন্য তারেক রহমানকে প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

নেপালের বন্যায় সহায়তার জন্য তারেক রহমানকে প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

নেপালে ভয়াবহ বন্যার পর সহমর্মিতা প্রকাশ এবং ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করায়ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ কৃতজ্ঞতা […]

সম্পূর্ণ পড়ুন
জানুয়ারি-জুলাই: ইইউতে পোশাক রফতানি কমলো ১৪ শতাংশ

জানুয়ারি-জুলাই: ইইউতে পোশাক রফতানি কমলো ১৪ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই সময়ে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে। ২০২৫ সালের একই সময়ে যেখানে বাংলাদেশ থেকে ইইউর বাজারে পোশাক রফতানি হয়েছিল প্রায় ৫৪ দশমিক ৩৯ বিলিয়ন ইউরোর, ২০২৬ সালের প্রথম সাত মাসে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৫১ দশমিক ৬১ বিলিয়ন ইউরোতে। অর্থমূল্যের পাশাপাশি রফতানির পরিমাণও কমেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই […]

সম্পূর্ণ পড়ুন
ই১ এলাকায় ইসরায়েলের বসতি পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশের

ই১ এলাকায় ইসরায়েলের বসতি পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশের

অধিকৃত পশ্চিম তীরের ই১ এলাকায় ইহুদি বসতি স্থাপনে ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই উদ্যোগ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের সরাসরি পরিপন্থি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশের পক্ষ থেকে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড ফিলিস্তিনি ভূখণ্ডের অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। […]

সম্পূর্ণ পড়ুন
১০ হাজার কর্মী নেবে ওমান

১০ হাজার কর্মী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্য শ্রমিক নেওয়ার কথা জানিয়েছে দেশটি। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিও সই হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে […]

সম্পূর্ণ পড়ুন
তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই

তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী যথাসময়েই ভারত সফর করবেন। সোমবার (৭ সেপ্টেম্বর) পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতের হাইকমিশনার। দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু ভৌগোলিক […]

সম্পূর্ণ পড়ুন
বাংলাদেশ-ইতালি সম্পর্ক জোরদারে অর্থনীতি ও দক্ষ মানবসম্পদে সহযোগিতার তাগিদ

বাংলাদেশ-ইতালি সম্পর্ক জোরদারে অর্থনীতি ও দক্ষ মানবসম্পদে সহযোগিতার তাগিদ

বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি অর্থনীতি, কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা করেন তিনি। বৈঠকে অবৈধ অভিবাসন রোধ, […]

সম্পূর্ণ পড়ুন
রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই মূল লক্ষ্য হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই মূল লক্ষ্য হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে মর্যাদাপূর্ণ ও নিরাপদভাবে মিয়ানমারে ফিরিয়ে দেওয়াই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীতে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি থেকে হারিয়ে না যায়, সে জন্য জাতিসংঘসহ সংশ্লিষ্ট […]

সম্পূর্ণ পড়ুন