শ্রীলঙ্কার কারাগারে সংঘর্ষ: নিহত ২৭, পালানোর চেষ্টা ব্যর্থ

শ্রীলঙ্কার কারাগারে সংঘর্ষ: নিহত ২৭, পালানোর চেষ্টা ব্যর্থ

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার একটি কারাগারে ভয়াবহ সংঘর্ষের সময় কয়েক কোটি টাকার বডি স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরা ধ্বংস করে পালানোর চেষ্টা করেছিলেন একদল বন্দি। তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত অভিযানে পালানোর চেষ্টা ব্যর্থ হয় এবং সংশ্লিষ্ট বন্দিদের পুনরায় আটক করা হয়েছে।

দেশটির প্রশাসন জানিয়েছে, রোববার (৫ জুলাই) উপকূলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে দীর্ঘমেয়াদি সাজাপ্রাপ্ত বন্দিদের সঙ্গে সাময়িক বন্দিদের সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারারক্ষীরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।

দুই দিন ধরে চলা এ সহিংসতায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ৩৮ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কারাগারে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়। প্রশাসনের দাবি, সংঘর্ষের সময় কয়েক কোটি টাকার বডি স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে বন্দিরা পালানোর চেষ্টা করলেও নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করতে সক্ষম হয়।

শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি দেশটির কারাগারে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ সহিংসতার একটি ঘটনা। ঘটনার কারণ এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা খতিয়ে দেখতে তদন্ত চলছে।