পূর্বাচলে প্লট দূ'র্নি'তি শেখ হাসিনার ১০ বছর ও টিউলিপ সিদ্দিকের ৪ বছরের কা'রা'দ'ণ্ড

পূর্বাচলে প্লট দূ’র্নি’তি শেখ হাসিনার ১০ বছর ও টিউলিপ সিদ্দিকের ৪ বছরের কা’রা’দ’ণ্ড

আইন-আদালত

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ছোটবোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে দুটি মামলায় দুই বছর করে মোট চার বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া এই মামলায় আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিককে সাত বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং তাদের নামে বরাদ্দকৃত প্লট বাতিলের নির্দেশ দিয়েছেন আদালত। রায়ে রাজউকের সদস্য খুরশিদ আলমকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রাজউক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ জন কর্মকর্তাকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। আদালত রায়ে বলেন, ক্ষমতার অপব্যবহার করে সরকারি সুযোগ-সুবিধা নেওয়ার মাধ্যমে আইন লঙ্ঘন করা হয়েছে, যা দণ্ডবিধির আওতায় শাস্তিযোগ্য অপরাধ।