বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কা'রা'গা'রে, রি'মা'ন্ড আবেদন করবে পুলিশ

বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কা’রা’গা’রে, রি’মা’ন্ড আবেদন করবে পুলিশ

আইন-আদালত জাতীয় বাংলাদেশ

সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সিলেট থেকে আটক হওয়া চার আসামিকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে তোলা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিদের আদালতে হাজির করার সময় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ জানিয়েছে, পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) ভোরে সিলেটের একটি হোটেল থেকে চারজনকে আটক করে পুলিশ। তারা হলেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

শাওন আরমান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি ছিলেন। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।