বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা

বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা

ঢাকা: বাংলাদেশে কৃষি, ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক সংস্কার ও বেসরকারি খাতের উন্নয়নে ৪৫ মিলিয়ন কানাডিয়ান ডলার বা প্রায় ৩৯০ কোটি টাকার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। চারটি নতুন উদ্যোগের আওতায় এ অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত কানাডীয় হাইকমিশন। রোববার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কানাডার আন্তর্জাতিক […]

সম্পূর্ণ পড়ুন
পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম, পেছনে কী কারণ?

পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম, পেছনে কী কারণ?

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৯ দশমিক ৮৬ ডলারে পৌঁছেছে। লেনদেনের একপর্যায়ে দাম ১১০ ডলার ছাড়িয়ে যায়, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের […]

সম্পূর্ণ পড়ুন
দেশের বাজারে সোনার দাম ভরিতে কমল ৩,২৬৬ টাকা

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমল ৩,২৬৬ টাকা

দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এতে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমেছে। অন্যদিকে, রুপার […]

সম্পূর্ণ পড়ুন
টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২৯ সে‌প্টেম্বর) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। যা সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালোমানের […]

সম্পূর্ণ পড়ুন
ব্রহ্মপুত্র নদ দিয়ে বাংলাদেশে মিথানল রপ্তানি শুরু করছে ভারত

ব্রহ্মপুত্র নদ দিয়ে বাংলাদেশে মিথানল রপ্তানি শুরু করছে ভারত

প্রায় ৮০ বছর পর ভারতের আসাম থেকে ব্রহ্মপুত্র নদ হয়ে বাংলাদেশে মিথানল রপ্তানি শুরু হতে যাচ্ছে। ভারতের সরকারি প্রতিষ্ঠান আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেড (এপিএল) এ উদ্যোগ নিয়েছে। মিথানল পরিবহনের জন্য আসাম সরকারের অভ্যন্তরীণ জলপরিবহন বিভাগের দুটি কার্গো জাহাজ ইজারা নিয়েছে এপিএল। এর মাধ্যমে পূর্ব ভারতের ডিব্রুগড় থেকে জলপথে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাণিজ্যিক পণ্য পরিবহনের উদ্যোগ নেওয়া […]

সম্পূর্ণ পড়ুন
হজের প্রাক্-নিবন্ধনের টাকা জমায় শুক্র-শনিবার ব্যাংক খোলা

হজের প্রাক্-নিবন্ধনের টাকা জমায় শুক্র-শনিবার ব্যাংক খোলা

২০২৭ সালের হজের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে হজের নিবন্ধন ও প্রাক্-নিবন্ধনের অর্থ জমা নেওয়ার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটির দিন হলেও হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের নির্ধারিত শাখাগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। ফলে হজযাত্রীরা নির্ধারিত […]

সম্পূর্ণ পড়ুন
মালয়েশিয়ার মিহাজে প্রায় ৪ হাজার হালাল পণ্য নিয়ে প্রাণ

মালয়েশিয়ার মিহাজে প্রায় ৪ হাজার হালাল পণ্য নিয়ে প্রাণ

বিশ্বের অন্যতম বৃহৎ হালাল পণ্য প্রদর্শনী মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাজ) ২০২৬ শুরু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে (মিটেক) প্রদর্শনীর ২২তম আসরের উদ্বোধন হয়। চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। এবারের আয়োজনে বাংলাদেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ প্রায় ৪ হাজার হালাল পণ্য নিয়ে অংশ নিয়েছে। প্রাণের […]

সম্পূর্ণ পড়ুন
জানুয়ারি-জুলাই: ইইউতে পোশাক রফতানি কমলো ১৪ শতাংশ

জানুয়ারি-জুলাই: ইইউতে পোশাক রফতানি কমলো ১৪ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই সময়ে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে। ২০২৫ সালের একই সময়ে যেখানে বাংলাদেশ থেকে ইইউর বাজারে পোশাক রফতানি হয়েছিল প্রায় ৫৪ দশমিক ৩৯ বিলিয়ন ইউরোর, ২০২৬ সালের প্রথম সাত মাসে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৫১ দশমিক ৬১ বিলিয়ন ইউরোতে। অর্থমূল্যের পাশাপাশি রফতানির পরিমাণও কমেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই […]

সম্পূর্ণ পড়ুন
গ্যাস-বিদ্যুৎ সংকটে বিনিয়োগে ধাক্কা, দীর্ঘমেয়াদি সমাধানের তাগিদ

গ্যাস-বিদ্যুৎ সংকটে বিনিয়োগে ধাক্কা, দীর্ঘমেয়াদি সমাধানের তাগিদ

দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রভাব পড়ছে বিনিয়োগে। আপৎকালীন কিছু উদ্যোগ নেওয়া হলেও বিদেশি বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদি ও কার্যকর কৌশল প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ। ইনভেস্ট বাংলাদেশের দাবি, চীনা অর্থনৈতিক অঞ্চল পুরোপুরি চালু হলে দেশে বিনিয়োগের সংকট অনেকটাই কমে আসতে পারে। তবে বিশ্লেষকদের […]

সম্পূর্ণ পড়ুন
ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনকভাবে বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর বড় একটি অংশ মাত্র কয়েকটি ব্যাংকে কেন্দ্রীভূত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে দেশের শীর্ষ ১০ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ ৩৯ হাজার ৪১২ কোটি টাকা। শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে ইসলামী […]

সম্পূর্ণ পড়ুন